শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • "স্বাক্ষর না করায় রৌমারীতে জামায়াত নেতার মারধরের শিকার সরকারি কর্মকর্তা"

    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুড়িগ্রামের রৌমারীতে অবসরকালীন ভাতার কাগজে স্বাক্ষর না দেওয়ায় উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার ওপর হামলার অভিযোগ উঠেছে জামায়াতের একাধিক নেতাকর্মীর বিরুদ্ধে।

    মঙ্গলবার (১৭ জুন)  রৌমারী উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে আহত হন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার রাজা মিয়া। প্রত্যক্ষদর্শী ও অফিস সূত্রে জানা যায়, রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স আতুয়ারা খাতুনের স্বামী কাদের মোল্লা স্থানীয় জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী।

    ওই নার্সের অবসরকালীন ভাতার বিল প্রক্রিয়াকরণের জন্য কিছু ভুল কাগজ দাখিল করা হয়। এ কারণে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সাইদুজ্জামান বিলটিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান।পরে আতুয়ারার স্বামী কাদের মোল্লা রৌমারী উপজেলা জামায়াতের আমির মাওলানা হায়দার আলী, সাবেক আমির মোস্তাফিজুর রহমান মোস্তাক এবং ওয়ার্ড পর্যায়ের কয়েকজন নেতাকে সঙ্গে নিয়ে কার্যালয়ে হাজির হন। 
    একপর্যায়ে উত্তেজনার সৃষ্টি হলে জামায়াতের সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেনসহ কয়েকজন কর্মকর্তা সাইদুজ্জামানের ওপর শারীরিকভাবে হামলা চালান বলে অভিযোগ ওঠে। উপস্থিত ক্যাশিয়ার রাজা মিয়া ঘটনার বর্ণনায় সাংবাদিকদের জানান, “হঠাৎ করেই কর্মকর্তার কলার ধরে ফেলা হয়। আমি বাধা দিতে গেলে আমাকেও মারধর করা হয়।”উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সাইদুজ্জামান বলেন, “আতুয়ারা খাতুনের অবসরের ইনক্রিমেন্ট সংক্রান্ত কিছু কাগজে ভুল থাকায় আমি সই করিনি।

    কিন্তু তারা চাপ প্রয়োগ করে এবং পরে মারধরে লিপ্ত হয়।”অভিযোগের বিষয়ে রৌমারী উপজেলা জামায়াতের আমির মাওলানা হায়দার আলী  সাংবাদিকদের জানান“নার্স আতুয়ারা খাতুন আমাদের এক কর্মীর স্ত্রী। তাকে হয়রানি করা হচ্ছিল বলে নেতাকর্মীরা প্রতিবাদ জানাতে গিয়েছিলেন। হাতাহাতির ঘটনা ঘটলেও আমি পরে বিষয়টি মীমাংসা করেছি।”

    রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার সাংবাদিকদের জানান, “আমি বর্তমানে ছুটিতে আছি, তবে ঘটনা সম্পর্কে অবগত হয়ে খোঁজ নিচ্ছি।”ঘটনার পর পুরো উপজেলায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন