বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে
  • সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দেয়াল ধস, দগ্ধ ৫

    সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দেয়াল ধস, দগ্ধ ৫
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার থেকে বিষ্ফোরণে একটি ঘরের দেয়াল ধসে পড়েছে। এ ঘটনায় একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।

    বুধবার (১৮ জুন) সকালে আশুলিয়ার নিশ্চিতপুর এলাকার মন্ডল মার্কেট সংলগ্ন বাধিয়ারপাড় মহল্লায় জুয়েল আহমেদের মালিকানাধীন বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

    দগ্ধরা হলেন—জাহানারা (৪০), জুয়েল (২৪), শান্ত (২১), হাওয়া আক্তার (২৩) ও জহরুল (২৬)।

    প্রতিবেশীরা জানান, সকালে জাহানারা ঘুম থেকে উঠে রান্না করতে যান। এ সময় চুলায় আগুন জ্বালাতে গেলে হঠাৎ বিষ্ফোরণ ঘটে এবং দেয়াল ধসে পড়ে। এরপর তাদের উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে নেওয়া হয়।

    আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের সহকারী ব্যবস্থাপক আসাফ-উদ-দৌলা-রিজভী ঢাকা পোস্টকে বলেন, গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে দগ্ধ হয়ে হাসপাতালে পাঁচজন এসেছিলেন। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

    জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু সায়েম ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে ঘরে গ্যাস জমে ছিল। তখন এক নারী রান্না করার জন্য চুলায় আগুন দিতে গেলে জমে থাকা গ্যাস বিষ্ফোরণ হয়। এতে কয়েকজন দগ্ধ হয়েছেন। তবে গ্যাস সিলিন্ডার অক্ষত রয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন