শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মুশফিকের নিঃশব্দ কীর্তি: শুধু ব্যাটেই গড়া রেকর্ড

    মুশফিকের নিঃশব্দ কীর্তি: শুধু ব্যাটেই গড়া রেকর্ড
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে আবারও নজর কাড়লেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। ব্যাট হাতে নিয়মিতই দলকে ভরসা দেওয়া এই উইকেটরক্ষক-ব্যাটার এবার পৌঁছে গেছেন এক অনন্য উচ্চতায়।

    আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিক এখন এমন একজন ব্যাটার, যিনি একটিও বল না করেই করেছেন সবচেয়ে বেশি রান। অর্থাৎ টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি—তিন ফরম্যাট মিলিয়ে মুশফিকের নামের পাশে যত রান, তার সবই ব্যাট থেকে এসেছে, কখনোই বল হাতে মাঠে নামেননি।

    সাম্প্রতিক ইনিংস শেষে তার মোট রান দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৭৬, যা অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টের আগের রেকর্ড (১৫,৪৬১ রান) ছাড়িয়ে গেছে। গিলক্রিস্টও ছিলেন মূলত উইকেটরক্ষক-ব্যাটার, যিনি ক্যারিয়ারে বল হাতে কোনো ওভার করেননি।

    মুশফিকের এই কীর্তি শুধু বাংলাদেশের জন্য নয়, আন্তর্জাতিক ক্রিকেটেও এক বিরল রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে। ৪৭৩ ম্যাচে তার এই অবদান আবারও প্রমাণ করে, বাংলাদেশ ক্রিকেটে তিনি কতটা গুরুত্বপূর্ণ ও ধারাবাহিক একজন পারফরমার।

    গল টেস্টে ব্যাট করতে নেমে আবারও নিজের কীর্তিতে মুগ্ধ করলেন মুশফিকুর রহিম। এই ইনিংসেই তিনি ছাড়িয়ে গেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটরক্ষক-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টকে। দীর্ঘদিন ধরে যিনি আন্তর্জাতিক ক্রিকেটে বল না করে সর্বোচ্চ রানের মালিক ছিলেন। এবার সেই রেকর্ডের নতুন অধিকারী বাংলাদেশের মুশফিক।

    ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, মুশফিক এখন আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা সেই বিরল ক্রিকেটার, যিনি নিজের ক্যারিয়ারে একটিও বল করেননি। গিলক্রিস্টের আগের রেকর্ড ছিল ১৫,৪৬১ রান, আর গলে ব্যাট করতে নেমে মুশফিকের রান হয়েছে ১৫,৪৭৬—তাও ৪৭৩ ম্যাচে।

    ২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর প্রায় দুই দশক ধরে বাংলাদেশ দলের মধ্যমণি হয়ে খেলছেন মুশফিক। উইকেটের পেছনে দায়িত্ব পালন করার পাশাপাশি ব্যাট হাতে দলকে উদ্ধার করেছেন বহুবার। ওপেনিং থেকে সাত নম্বর পর্যন্ত, ব্যাটিংয়ের নানা পজিশনে খেলেও নিজের দায়িত্বে ছিলেন অটল।

    গল টেস্টেও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে ২৬৪ রানের দুর্দান্ত এক জুটি গড়েছেন তিনি। শান্ত ফিরে গেলেও মুশফিক রয়েছেন ক্রিজে, ইনিংসটিকে টানছেন আরও বড় দিকে।

    মুশফিকের রেকর্ডটা শুধু সংখ্যার নয়—এটি ধারাবাহিকতা, অধ্যবসায় আর দায়িত্বশীলতার প্রতীক। এমন কীর্তি ক্রিকেট ইতিহাসে খুবই বিরল, যেখানে একজন ব্যাটার এত রান করলেন, অথচ কখনও বল হাতে মাঠে নামলেন না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন