শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • তারেক রহমান হচ্ছেন জিয়া-খালেদার প্রতিচ্ছবি’—বক্তব্য লায়ন হারুনুর রশিদের

    তারেক রহমান হচ্ছেন জিয়া-খালেদার প্রতিচ্ছবি’—বক্তব্য লায়ন হারুনুর রশিদের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মো.হারুনুর রশিদ বলেছেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বিষয়বস্তুগুলো ছোট ছোট কর্মসূচির মাধ্যমে এলাকার নারী-পুরুষ সকলের কাছে  পৌঁছে দিতে হবে। বিগত ১৬-১৭ বছর যারা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল তাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান।

    মঙ্গলবার (১৭ জুন) বিকালে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    হারুনুর রশিদ আরো বলেন,“আপোসহীন নেতা বেগম খালেদা জিয়া ও তারুণ্যের নেতা তারেক রহমানের সুদক্ষ নেতৃত্বে সকল ষড়যন্ত্র উপেক্ষা করেও বিএনপি সামনে এগোচ্ছে।” জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে নিয়ে যেতে হবে।

    তিনি আরও বলেন,“নানাভাবে আমাদেরকে ঘরোয়া ও বাইরে হেনস্তা করার চেষ্টা হয়েছে। এর পরও গত ১৭-১৮ বছর ধরে ওয়ার্ড থেকে শুরু করে সকল পর্যায়ের বিএনপির নেতা–কর্মীরা নির্যাতন সহ্য করেও রাজপথে রয়েছে এবং সাধারণ মানুষের পাশে রয়েছে।”

    সাবেক সংসদ সদস্য বলেন,“আমরা অনেক ধৈর্য ধরেছি—সুসময়ও এসেছে। মনে রাখতে হবে যে,অপেক্ষার ফল ভালো হয়। ফরিদগঞ্জের সংসদ সদস্য হিসেবে কাজ করার সুযোগে জনগণের ভালোবাসা পেয়েছি বলেই তাদের সাথে ছিলাম,আছি ও থাকিব।”

    সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির কাজীর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন ভূঁইয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহিবুবর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান,উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী,সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু,পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক বিল্লাল হোসেন কোম্পানী, চাঁদপুর জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান,সোহেল খান, পৌর বিএনপি নেতা এ এম টুটুল পাটওয়ারী,মো.আলী মৃৃধা, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্মআহ্বায়ক হারুন পাঠান,পৌর যুবদল নেতা শাওন পাঠান, উপজেলা ছাত্রদল নেতা মনির হোসেন।

    সভায় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. সেলিম খান, যুবদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম মিন্টু, সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবু তাহের খাঁন, উপজেলা ছাত্রদলের সাবেক নেতা মো.মহসিন হাসান খাঁন রাব্বি, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রুহুল আমিন খাঁন (স্বপন), সাধারণ সম্পাদক মো. সৌরভ হোসেন তালুকদার, সাংগঠনিক মো. আবুল হোসেন, ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল ইসলাম তারেক, প্রমুখ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন