শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সৈয়দপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

    সৈয়দপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নীলফামারীর সৈয়দপুরে কামারপুকুর বাজার এলাকায় সৈয়দপুর-রংপুর মহাসড়কে শ্যামলী পরিবহনের বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২।

    বুধবার (১৮ জুন) সকাল ৭ টার দিকে সৈয়দপুর-রংপুর মহাসড়কের কামারপুকুর বাজার সংলগ্ন পতিরাম ব্রীজের এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান।

    নিহতরা হলেন, সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের দোলুয়া মুন্সিপাড়া গ্রামের মোহাম্মদ মোহাম্মদ বুদারু ছেলে মাসুদ (২৮) , অপরজন একই ইউনিয়নের কুজিপুকুর গ্রামের মৃত আব্দুল গফুর নুর ইসলাম (৫৫) ।

    প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যামলী পরিবহনের একটি দ্রুতগামী বাস ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই আরোহীর নিহত হন।

    তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাস আটক করা হয় তবে বাসচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন