শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সাবেক এমপি জাফর আলমের বিরুদ্ধে ১৮ দিনের রিমান্ড আদেশ

    সাবেক এমপি জাফর আলমের বিরুদ্ধে ১৮ দিনের রিমান্ড আদেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজার -১ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি, বহুল বিতর্কিত জাফর আলমকে সাতটি মামলায় ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
    চকরিয়া উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক আজ(১৮ জুন) সকালে এই আদেশ দেন। 

    আজ বুধবার সকাল ৯টার পর পরই জেলা পুলিশের প্রিজন ভ্যানে করে কক্সবাজার জেলা কারাগার থেকে জাফর আলমকে চকরিয়াস্থ আদালতে নেয়া হয়।

    তাকে নিন্ম আদালতে আজ তোলা হবে; এনিয়ে আদালত চত্বর ও আশপাশের অন্তত অর্ধ কিলোমিটার এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় যৌথবাহিনীর পক্ষ থেকে।

    আদালত সূত্র জানায়- বিগত ৫ আগস্ট পরবর্তী চকরিয়া ও পেকুয়া থানায় দায়ের করা একাধিক হত্যাসহ বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে শ্যােন অ্যারেস্ট দেখানো হয় পুলিশের পক্ষ থেকে। সেসব মামলার শুনানি করা হয় আজ।

    এ সময় আদালতের বিচারক মো. আনোয়ারুল কবির শুনানী শেষে ৭ মামলায় সর্বমোট ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তন্মধ্যে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এসব মামলায় সর্বোচ্চ চারদিন ও সর্বনিম্ন ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলাগুলোর মধ্যে চকরিয়া থানার ৫টি ও পেকুয়া থানার ২টি মামলা রয়েছে।

    সূত্র আরও জানায়- আদালতের শুনানি চলাকালে জাফর আলমের পক্ষে শুনানিতে অংশ নেয় আওয়ামী সমর্থিত  আইনজীবীরা। এ সময় রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন আদালতের এপিপি অ্যাডভোকেট মো. মঈন উদ্দিন। এই তথ্য নিশ্চিত করেছেন এপিপি মঈন উদ্দিন-ই।

    এদিকে চকোরিয়া- পেকুয়ার বহু অপকর্মের হোতা, জাফর আলমকে চকরিয়া জৈষ্ঠ্য আদালতে তোলা হবে এই খবরে সকাল থেকে চকরিয়ার থানার রাস্তার মাথাস্থ সিস্টেম কমপ্লেক্সের সামনে অবস্থান নেয়  বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী। তারা সাবেক এমপি জাফর আলমের ফাঁসির দাবিতে মিছিল - সমাবেশ করে। 
    এর আগে ভোরে জাফরের বাড়ির পাশে মগবাজার এলাকায় তার মুক্তির দাবিতে একটি মিছিল বের করে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কিছু নেতা- কর্মী।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন