শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সিপিএলে ফিরছেন সাকিব আল হাসান

    সিপিএলে ফিরছেন সাকিব আল হাসান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তিন বছর বিরতির পর আবারও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ফিরছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ২০২৫ সালের আসরের জন্য সিপিএল ড্রাফট থেকে তাকে দলে ভিড়িয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স। সর্বশেষ ২০২২ সালে সিপিএলে খেলেছিলেন সাকিব। দীর্ঘ বিরতির পর এবার নতুন দলের জার্সিতে দেখা যাবে তাকে ক্যারিবিয়ান মাটিতে।

    সিপিএলে সাকিব আল হাসানের যাত্রা শুরু হয়েছিল ২০১৩ সালে। গত এক দশকে তিনি বার্বাডোজ রয়্যালস, জ্যামাইকা তালাওয়াহস ও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে মোট পাঁচটি মৌসুম খেলেছেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে পারিবারিক ও ব্যক্তিগত ব্যস্ততার কারণে সিপিএলে দেখা যায়নি তাকে। দীর্ঘ বিরতির পর ২০২৫ সালের আসরে নতুন দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের হয়ে আবারও মাঠে ফিরছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

    সিপিএলে সাকিবের নাম জড়িয়ে আছে এক অনন্য রেকর্ডের সঙ্গেও। ২০১৩ সালে বার্বাডোজের হয়ে খেলতে নেমে এক ম্যাচে মাত্র ৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি, যা এখনও তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার এবং সিপিএল ইতিহাসেও অনন্য। এই অসাধারণ কীর্তি স্মরণ করে সিপিএল কর্তৃপক্ষ তাকে দলে নেওয়ার ঘোষণা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তারা লিখেছে, "৬ রানে ৬ উইকেট... সে ফিরে এসেছে!"

    সিপিএল ২০২৫ আসরটি শুরু হবে আগামী আগস্টে এবং চলবে সেপ্টেম্বর পর্যন্ত। সাকিবের এই প্রত্যাবর্তন শুধু সিপিএলের জন্য নয়, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্যও এক রোমাঞ্চকর খবর। তার অভিজ্ঞতা ও পারফরম্যান্স নতুন দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের জন্য হতে পারে বড় এক শক্তি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন