বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি নিয়োগ ট্রাইব্যুনালের

    আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি নিয়োগ ট্রাইব্যুনালের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি আদালত অবমাননার মামলায় হাজির না হওয়ায় গাইবান্ধার সাবেক ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুল ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল। মামলাটির আইনগত দিক বিশ্লেষণ ও পরবর্তী পদক্ষেপ নির্ধারণে এই নিয়োগ দেওয়া হয়েছে।

    বিচারের স্বচ্ছতার স্বার্থে  বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল বৃহস্পতিবার (১৯ জুন) এ নিয়োগ দেন। যেখানে আগামী বুধবার এই আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেয়া এ ওয়াই মশিউজ্জামানের বক্তব্য শুনবেন  ট্রাইব্যুনাল।

    এর আগে শেখ হাসিনাসহ দু’জনকে হাজির হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য গত ২৫ মে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। পরদিন দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এর পরও তারা হাজির হননি।

    সম্প্রতি ‘আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’– শেখ হাসিনার কণ্ঠে এমন একটি অডিও ভাইরাল হয়। পরে সিআইডি ওই কথোপকথনের ফরেনসিক পরীক্ষা করে সেটি শেখ হাসিনার বলে সত্যতা পায়। এর পরই ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন দাখিল করে প্রসিকিউশন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ