শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নিদ্রাহীনতা না অন্য কিছু? চোখের নিচে কালচে দাগের ইঙ্গিত কী

    নিদ্রাহীনতা না অন্য কিছু? চোখের নিচে কালচে দাগের ইঙ্গিত কী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চোখের নিচে কালো দাগ বা ‘ডার্ক সার্কেল’ নিয়ে অনেকেই উদ্বিগ্ন থাকেন। বেশিরভাগ সময় এটি ক্লান্তি কিংবা ঘুমের অভাবে দেখা দিলেও, চিকিৎসকরা বলছেন—এর পেছনে আরও নানা কারণ থাকতে পারে। কখনো এটি একটি নির্দিষ্ট রোগের ইঙ্গিত দেয়, আবার কখনো জিনগত বা বয়সজনিত প্রক্রিয়ার ফলাফল হিসেবেই দেখা যায়।

    চোখের নিচে কালো দাগের সম্ভাব্য কারণগুলো: চিকিৎসকদের মতে, চোখের নিচে দাগ দেখা দেয়ার সাধারণ কিছু কারণ হলো—

    • অনিদ্রা বা ঘুমের অনিয়ম
    • অ্যালার্জি বা সিজনাল সমস্যা
    • অতিরিক্ত রোদে থাকলে ত্বকে হাইপারপিগমেন্টেশন
    • শরীরে আয়রনের ঘাটতির ফলে অ্যানিমিয়া
    • চোখে বারবার ঘষাঘষি করা
    • ধূমপান ও পানিশূন্যতা
    • পাতলা ত্বক ও বয়সজনিত পরিবর্তন
    • চর্মরোগ বা থাইরয়েডের সমস্যা
    • কিছু চোখের ড্রপের পার্শ্বপ্রতিক্রিয়া, যেমন বিম্যাটোপ্রোস্ট

    চিকিৎসকেরা বলছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বক পাতলা হতে থাকে এবং চোখের নিচের চর্বি স্তর কমে যায়। এতে রক্তনালির রং আরও পরিষ্কার দেখা যায়, ফলে কালো দাগ দেখা দেয়। একইভাবে, যাদের পরিবারে চোখের নিচে দাগের ইতিহাস আছে, তাদের মধ্যেও এই সমস্যা সহজেই দেখা দেয়। গাঢ় ত্বকের অধিকারীদের ক্ষেত্রে এই পিগমেন্টেশন আরও বেশি চোখে পড়ে।

    ঘরোয়া প্রতিকার ও যত্ন: চোখের নিচের দাগ হালকা করতে কিছু কার্যকর ঘরোয়া উপায় জানিয়েছেন চিকিৎসকরা। এগুলো হলো: 

    পর্যাপ্ত ঘুম: প্রতিরাতে অন্তত ৭–৮ ঘণ্টা ঘুমান।
    ঠান্ডা চা ব্যাগ: ব্যবহৃত কালো বা সবুজ চায়ের ব্যাগ ঠান্ডা করে চোখে দিন।
    শসা বা ঠান্ডা কমপ্রেস: চোখে ফোলাভাব ও ক্লান্তি কমাতে সাহায্য করে।
    অ্যান্টিঅক্সিডেন্ট ক্রিম: ভিটামিন সি ও ই সমৃদ্ধ ক্রিম ব্যবহার করুন।
    ম্যাসাজ: চোখের চারপাশে হালকা ম্যাসাজ রক্তসঞ্চালন বাড়ায়।

    কখন চিন্তার কারণ: অনেকেই ডার্ক সার্কেলকে স্বাভাবিক ভাবে হেলাফেলা করেন। তবে অনেক সময় যে চোখের নিচের এই কালচে দাগ চিন্তার কারণ হতে পারে সেটা আমরা ভুলে যাই। চিকিৎসকদের মতে  হঠাৎ চোখের নিচে কালো দাগ বেড়ে গেলে ভাবতে হবে। সেই সঙ্গে যদি শরীর দুর্বল লাগলে বা অন্য উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি। কারণ, এটি অ্যানিমিয়া, থাইরয়েড সমস্যা, বা অন্যান্য অন্তর্নিহিত অসুস্থতার ইঙ্গিত হতে পারে।

    চোখের নিচের দাগ নিয়ে উদ্বিগ্ন হওয়ার আগে জানতে হবে এটি সাময়িক ক্লান্তির ফল, না কি শরীরের কোনো গভীর সংকেত। দীর্ঘদিন ধরে দাগ থাকলে চিকিৎসকের পরামর্শ নিন। সময়মতো যত্ন নিলে এবং জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনলে এই সমস্যার সমাধান সম্ভব।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ