শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সীতাকুণ্ডে ফুলতলা গ্রামে জলাবদ্ধতা নিরসনের দাবীতে মানববন্ধন

    সীতাকুণ্ডে ফুলতলা গ্রামে জলাবদ্ধতা নিরসনের দাবীতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ফুলতলা গ্রামে জলাবদ্ধতা নিরসনের দাবীতে ঘন্টাব্যাপি মানববন্ধন করেছেন ওই এলাকার হাজারো ভুক্তভোগী।
    বুধবার (১৮ জুন) সকাল ১১টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধনে অংশ নেন গ্রামবাসী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মাদ্রাসার শিক্ষার্থী, মুসল্লীবৃন্দ, নারীসহ সর্বস্তরের জনগণ।

    মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ইউনিয়নের ফুলতলা গ্রামের ভিতরে আকিজ গ্রুপ একটি বিশাল আকারের গোডাউন তৈরী করে। গোডাউন তৈরী করতে গিয়ে তারা গ্রামের পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেয়। এরপর থেকে সামন্য বৃষ্টিতে পুরো গ্রাম জলাবদ্ধতায় রূপ নেয়। একদিন বৃষ্টি হলে আরো ১৫/২০ দিন পানিতে বন্দী থাকতে হয় গ্রামবাসীকে। পানি চলাচলের পথ বন্ধ হওয়ার পর থেকে গ্রামে প্রত্যেক বাড়িতে এখন হাঁটু সমান পানি। গ্রামের সড়কগুলো ডুবে আছে পানিতে। যার ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, মসজিদে নামাজ পড়তে যাওয়া মুসল্লীসহ গ্রামের হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। গ্রামের প্রতিটি বাড়িতে হাঁটু সমান পানি এতে করে প্রতি ঘরে পানি ডুকে ঘরের আসবাবপত্র নষ্ট হয়ে যাচ্ছে। অনেকে রান্নাবান্না করতে পারছেনা। এছাড়া ঘরে পানি থাকায় দিনে রাতে সাপের সাপের উপদ্রব বেড়ে গেছে। চরম দূর্ভোগে পোহাচ্ছ এ গ্রামের ৫/৬ হাজার মানুষ।

    মানববন্ধন চলাকালে জলাবদ্ধতা নিরসন ও সৃষ্ট সমস্যা তুলে ধরে বক্তৃতা করেন, বিশিষ্ট শ্রমিক নেতা মোঃ রবিউল হক, মোঃ কামাল উদ্দিন, বায়তুল আমান জামে মসজিদ খতিব আবদুল হালিম হেলালি, সাবেক ইউপি সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জু, বাবুল চৌধুরী, সেলিম জাহেদী, মোঃ ইকবাল, মোঃ মহিউদ্দিন, আলাউদ্দিন চৌধুরী, হারুনুর রশিদ টিটু, আলমগীর মঞ্জু, খোরশেদ আলম, সবুজসহ বক্তব্য রাখেন মাদ্রাসার শিক্ষকবৃন্দ, বিভিন্ন পেশার নেতৃবৃন্দ।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন