শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নিসাঙ্কার শতকে শক্ত অবস্থানে লঙ্কানরা

    নিসাঙ্কার শতকে শক্ত অবস্থানে লঙ্কানরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শুরু থেকেই ধীরস্থির ব্যাটিংয়ে শ্রীলঙ্কার ইনিংস মজবুত করছেন ওপেনার পাথুম নিসাঙ্কা। লাঞ্চের পর নিজের ইনিংস এগিয়ে নিয়ে যান আরও পরিণতভাবে এবং তুলে নেন ক্যারিয়ারের অষ্টম টেস্ট হাফসেঞ্চুরি। ৮৮ বল খেলে পঞ্চাশে পৌঁছান তিনি।

    নিসাঙ্কাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন অভিজ্ঞ ব্যাটার দিনেশ চান্ডিমাল। দুজনের ধৈর্য ও শৃঙ্খলাপূর্ণ ব্যাটিংয়ে গড়ে উঠেছে দৃঢ় জুটি, যা বাংলাদেশের বোলারদের চাপের মধ্যে ফেলেছে। উইকেটে থাকা দুই ব্যাটারের দৃঢ়তায় ধীরে ধীরে বড় সংগ্রহের পথে এগোচ্ছে শ্রীলঙ্কা।

    বাংলাদেশের ৪৯৫ রানের বড় সংগ্রহের জবাবে প্রথম সেশনেই দৃঢ়তা দেখিয়েছে সফরকারী শ্রীলঙ্কা। আজ (তৃতীয় দিন) লাঞ্চ বিরতির সময় শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় ১ উইকেটে ১০০ রান। উইকেটে জমে গেছেন ওপেনার পাথুম নিসাঙ্কা ও অভিজ্ঞ ব্যাটার দিনেশ চান্ডিমাল। নিসাঙ্কা ৪৬ ও চান্ডিমাল ২২ রানে অপরাজিত রয়েছেন।

    এর আগে দিনের শুরুতেই মাত্র ১৬ বল স্থায়ী হয় বাংলাদেশের ইনিংস। আগের দিন ৯ উইকেটে ৪৮৪ রান নিয়ে তৃতীয় দিন মাঠে নামে দলটি। পাঁচশ রানের স্বপ্ন নিয়ে খেলতে নামলেও ইনিংস থামে ৪৯৫ রানে।

    শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্ডো দিনের প্রথম সাফল্য এনে দেন। তিনি শূন্য রানে নাহিদ রানাকে উইকেটের পেছনে ক্যাচ তুলতে বাধ্য করেন। অপরপ্রান্তে হাসান মাহমুদ ৭ রানে অপরাজিত থাকেন।

    তাইজুল ভাঙলেন শ্রীলঙ্কার শুরুটা
    জবাবে ব্যাটিংয়ে নেমে আত্মবিশ্বাসী সূচনা করেন দুই ওপেনার লাহিরু উদারা ও পাথুম নিসাঙ্কা। উদ্বোধনী জুটিতে আসে ৪৭ রান। তবে নিজের অভিষেক টেস্ট খেলতে নামা উদারা ২৯ রানে থেমে যান। তাইজুল ইসলামের বল মোকাবেলায় অসতর্ক শটে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

    উদারার বিদায়ের পর ব্যাট হাতে দায়িত্বশীলতা দেখিয়েছেন নিসাঙ্কা ও চান্ডিমাল। প্রথম সেশনের বাকি সময়ে আর কোনো উইকেট হারাতে দেয়নি এই জুটি। এখন পর্যন্ত দ্বিতীয় উইকেটে ৫৩ রানের জুটি গড়েছেন তারা।

    শ্রীলঙ্কা এখনও পিছিয়ে ৩৯৫ রানে।

    এর আগে বাংলাদেশের ইনিংসে মুশফিকুর রহিমের ১৬৩ ও লিটন দাসের ৯০ রানের ইনিংস দলকে শক্ত ভিত গড়ে দেয়। তবে দ্বিতীয় দিনের শেষভাগে শ্রীলঙ্কার স্পিনার মিলান রত্নায়েকে দ্রুত তিন উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের চাপে ফেলেন।

    প্রথম ইনিংসে শ্রীলঙ্কার হয়ে আসিথা ফার্নান্ডো ৪টি এবং মিলান ও থারিন্দু রত্নায়েকে ৩টি করে উইকেট নেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন