শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নবীনগরের পার্টনার কংগ্রেসে উন্নয়ন ভাবনা: কৃষি, পুষ্টি ও উদ্যোক্তায় জোর"

    নবীনগরের পার্টনার কংগ্রেসে উন্নয়ন ভাবনা: কৃষি, পুষ্টি ও উদ্যোক্তায় জোর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাস্তবায়িত এবং বিশ্বব্যাংক, আইএফএড ও অন্যান্য আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার সহায়তায় পরিচালিত "প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)" প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার নবীনগর উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ হলরুমে কৃষি, পুষ্টি এবং উদ্যোক্তা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বসহ আলোচনা অনুষ্ঠিত হয়। 

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারোয়ার জাহান, সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার প্রকল্প, কুমিল্লা অঞ্চল।

    স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন বলেন, পার্টনার প্রকল্পের আওতায় স্মার্ট কৃষি তথা স্মার্ট কৃষি গড়ে উঠবে। কৃষি বাণিজ্যিকভাবে রপ্তানিমুখী হবে।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাজমুল করিম, সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি, মোহাম্মদ হোসেন শান্তি, সভাপতি নবীনগর প্রেসক্লাব, খোরশেদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক, উপজেলা জামায়াতে ইসলামী, মাওলানা আমিরুল ইসলাম, সভাপতি উপজেলা হেফাজতে ইসলাম এবং মাওলানা জসিম উদ্দিন, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ, নবীনগর উপজেলা। এছাড়া কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সুজন মিয়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পরিমল চন্দ্র দত্ত। সমবায় সমিতির ভূমিকা বিষয়ে একটি বিশেষ সেশন পরিচালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা ইব্রাহিম খলিল।

    দিনব্যাপী কংগ্রেসে বক্তারা কৃষিতে আধুনিক প্রযুক্তির প্রয়োগ, পুষ্টিকর খাদ্য উৎপাদনে কৃষকের ভূমিকা, নারী ও যুব উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু সহনশীল কৃষিপদ্ধতির ওপর আলোকপাত করেন। তারা বলেন, এই প্রকল্পের মাধ্যমে শুধু খাদ্য নিরাপত্তা নয়, বরং গ্রামীণ অর্থনীতিতে কৃষির অবদান আরও সুদৃঢ় হবে।

    অনুষ্ঠানের শেষ পর্বে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক কৃষকদের মাঝে সার বিতরণ করা হয়। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক প্রতিনিধি, কৃষি উদ্যোক্তা, মহিলা কৃষক, সহকারী কৃষি অফিসার, এনজিও কর্মী, এবং কৃষিভিত্তিক প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, এনজিও কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন