শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • চান্ডিমালকে ফেরিয়ে লম্বা জুটি ভাঙলেন নাঈম

    চান্ডিমালকে ফেরিয়ে লম্বা জুটি ভাঙলেন নাঈম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গল টেস্টে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। দলীয় ৪৭ রানে উদ্বোধনী জুটি ভেঙে স্বস্তির আভাস দেন তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনার এলবিডব্লিউর ফাঁদে ফেলেন অভিষিক্ত লাহিরু উদারাকে।

    তবে সেই শুরুটা ধরে রাখতে পারেনি টাইগার বোলিং ইউনিট। একের পর এক সুযোগ তৈরি করলেও ব্রেকথ্রু আসেনি। উইকেট শিকারে ধারাবাহিকতা হারিয়ে ফেলেন অন্য বোলাররা।

    নিসাঙ্কা ও চান্ডিমাল দ্বিতীয় উইকেটে গড়েন শক্ত পার্টনারশিপ। বিশেষ করে নিসাঙ্কা খেলেছেন ধৈর্য ও আত্মবিশ্বাসের সঙ্গে, তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের আরেকটি সেঞ্চুরি। ফলে শুরুতে উইকেট পেলেও শ্রীলঙ্কার ইনিংসে চাপ তৈরি করতে ব্যর্থ হয় বাংলাদেশ।

    গল টেস্টে বাংলাদেশের ৪৯৫ রানের জবাব দিতে নেমে দৃঢ় শুরু করেছে শ্রীলঙ্কা। শুরুতে একটি দ্রুত উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে শক্ত অবস্থান গড়ে নেয় লঙ্কানরা। ওপেনার পাথুম নিসাঙ্কা ও অভিজ্ঞ দিনেশ চান্ডিমাল গড়েন ১৫৭ রানের বড় জুটি।

    দ্বিতীয় উইকেটে জমে যাওয়া এই পার্টনারশিপ ভাঙেন অফস্পিনার নাঈম হাসান। ইনিংসের ৫২তম ওভারে নাঈমের বলে লেগ স্লিপে ক্যাচ তুলে দেন চান্ডিমাল। সহজ ক্যাচটি লুফে নেন সাদমান ইসলাম। সাজঘরে ফেরার আগে চান্ডিমাল খেলেছেন ১১৯ বলের ধৈর্যশীল ৫৪ রানের ইনিংস।

    চান্ডিমালের বিদায়ে দলীয় স্কোর দাঁড়ায় ২০৪/২। তবে অপরপ্রান্তে অবিচল ছিলেন নিসাঙ্কা। ৫৫ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ২১৩ রান, নিসাঙ্কা ১২৩ রানে অপরাজিত, সঙ্গে রয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস (৪)।

    এর আগে দিনের শুরুতে বাংলাদেশ তাদের প্রথম ইনিংস এগিয়ে নিতে পারেনি খুব বেশি দূর। ৯ উইকেটে ৪৮৯ রান নিয়ে দিন শুরু করা সফরকারীরা টিকেছে মাত্র ৩.৪ ওভার। ১৫৪তম ওভারে নাহিদ রানা উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শূন্য রানেই, ফলে বাংলাদেশের প্রথম ইনিংস থামে ৪৯৫ রানে। অপরপ্রান্তে হাসান মাহমুদ ছিলেন ৭ রানে অপরাজিত।

    জবাব দিতে নেমে শুরু থেকেই ইতিবাচক মেজাজে ব্যাট করতে থাকেন নিসাঙ্কা ও উদারা। উদ্বোধনী জুটিতে আসে ৪৭ রান। এই জুটি ভাঙেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। উদারাকে নিজের বলেই ফেরতি ক্যাচ বানিয়ে প্রথম সাফল্য এনে দেন তিনি। উদারা করেন ৩৪ বলে ২৯ রান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন