শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • "শেষ ইনিংসে ম্যাথিউজকে থামালেন মুমিনুল"

    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামা অ্যাঞ্জেলো ম্যাথিউজের জন্য এটা হতে পারে শেষ ইনিংস। গল টেস্টের প্রথম ইনিংসে ৩৯ রান করে আউট হন অভিজ্ঞ এই লঙ্কান ব্যাটার। বিদায়ী ইনিংসে বড় রান না পেলেও মাঠ ছাড়ার সময় দর্শকদের করতালি ও শ্রদ্ধা পেয়েছেন ম্যাথিউজ।

    দীর্ঘ ১৫ বছরের টেস্ট ক্যারিয়ারে শ্রীলঙ্কার হয়ে অনেক স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন তিনি। এবার গল আন্তর্জাতিক স্টেডিয়ামে, বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে টেস্ট অধ্যায়ের পর্দা নামাতে চলেছেন ম্যাথিউজ। ম্যাচ ড্র হলে দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করার প্রয়োজন নাও হতে পারে, সেক্ষেত্রে এটাই হতে পারে তার শেষ টেস্ট ইনিংস।

    অ্যাঞ্জেলো ম্যাথিউজকে চমৎকার এক ঘূর্ণিতে পরাস্ত করেছেন বাংলাদেশের পার্টটাইম স্পিনার মুমিনুল হক। বাঁহাতি এই ব্যাটারের স্পিনে বিভ্রান্ত হয়ে ব্যাট ছোঁয়াতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন অভিজ্ঞ লঙ্কান ব্যাটার। ৩৯ রানের ইনিংস খেলে বিদায় নেন ম্যাথিউজ, ভেঙে যায় তার ও নিশাঙ্কার গড়া ৮৯ রানের গুরুত্বপূর্ণ জুটি।

    এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ২৯৩ রান। তারা এখনও বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ২০২ রানে পিছিয়ে। অপরপ্রান্তে ১৬৮ রানে অপরাজিত আছেন ওপেনার পাথুম নিশাঙ্কা, তার সঙ্গে ব্যাট করছেন কামিন্ডু মেন্ডিস।

    এর আগে দিনের শুরুতে মাত্র ৩.৪ ওভার টিকেছিল বাংলাদেশের ইনিংস। ৯ উইকেটে ৪৮৯ রান নিয়ে দিন শুরু করে দলটি অলআউট হয় ৪৯৫ রানে। শেষ ব্যাটার নাহিদ রানা শূন্য রানে ফিরে যান আসিথা ফার্নান্দোর বলে। অপরপ্রান্তে অপরাজিত ছিলেন হাসান মাহমুদ (৭)।

    জবাবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন লঙ্কান দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও লাহিরু উদারা। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৪৭ রান। ইনিংসের ১৩তম ওভারে তাইজুল ইসলামের বোলিংয়ে ফেরেন উদারা (২৯), ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।

    দ্বিতীয় উইকেটে দারুণ জুটি গড়েন নিশাঙ্কা ও চান্দিমাল। দুজন মিলে ১৫৭ রান যোগ করেন। চান্দিমাল ৫৪ রান করে নাঈম হাসানের বলে লেগ স্লিপে ক্যাচ দিয়ে আউট হন। এর পর ম্যাথিউজও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। মুমিনুল হকের বলে আউট হয়ে ফিরে যান তিনি।

    প্রথম ইনিংসে লঙ্কানদের শক্ত প্রতিরোধের মুখেই পড়েছে বাংলাদেশ। এখন সব নজর নিশাঙ্কার দিকে, যিনি ডাবল সেঞ্চুরির পথে এগোচ্ছেন।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন