শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • শ্রীলঙ্কার বড় সংগ্রহ, ১০ রানের লিড নিয়ে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে

    শ্রীলঙ্কার বড় সংগ্রহ, ১০ রানের লিড নিয়ে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গল টেস্টে দারুণ প্রত্যাবর্তন করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার প্রথম ইনিংস ৪৮৫ রানে গুটিয়ে দিয়ে ১০ রানের মূল্যবান লিড নিয়েছে টাইগাররা। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল, ম্যাচে ফের এগিয়ে যাওয়ার লক্ষ্যে।

    গল টেস্টে প্রথম ইনিংসে শেষ দিকে ধস নামল শ্রীলঙ্কার। বাংলাদেশের মতোই শেষের উইকেটগুলো দ্রুত হারায় লঙ্কানরা। ইনিংসের শেষ ১০৮ রান তুলতেই তাদের হারাতে হয় ৬টি মূল্যবান উইকেট।

    এই ধস নামানোর নায়ক ছিলেন স্পিনার নাঈম হাসান। দুর্দান্ত বোলিংয়ে তিনি ১২১ রান দিয়ে শিকার করেন ৫ উইকেট। পেসার হাসান মাহমুদও গুরুত্বপূর্ণ অবদান রাখেন, তুলে নেন ৩টি উইকেট।

    ৪৮৫ রানে শ্রীলঙ্কাকে অলআউট করে বাংলাদেশ পায় ১০ রানের প্রথম ইনিংস লিড। এরপর শান্তর নেতৃত্বে টাইগাররা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে।

    এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ছিল ৬ ওভারে ১৩ রান, কোনো উইকেট হারায়নি। ওপেনার সাদমান ইসলাম ১০ ও এনামুল হক বিজয় ২ রানে অপরাজিত রয়েছেন। লিড দাঁড়িয়েছে ২৪ রানে।

    এর আগে, চতুর্থ দিনের সকালে ৪ উইকেটে ৩৬৮ রান নিয়ে মাঠে নামে শ্রীলঙ্কা। ক্রিজে ছিলেন কামিন্দু মেন্ডিস ও অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। তবে দিনের শুরুতেই ধাক্কা খায় লঙ্কানরা—নাঈম হাসানের ঘূর্ণিতে ধনাঞ্জয়া ১৯ রান করে লিটন দাসের গ্লাভসে ক্যাচ দিয়ে ফিরে যান।

    এরপর দ্রুতই কুশল মেন্ডিসকেও প্যাভিলিয়নে পাঠান হাসান মাহমুদ। উইকেটরক্ষক লিটনের হাতে ধরা পড়ার আগে মাত্র ৫ রান করতে সক্ষম হন তিনি।

    পরবর্তীতে কামিন্দু মেন্ডিস ও মিলান রত্নায়েকে সপ্তম উইকেটে ৮৪ রানের জুটি গড়ে দলের হাল ধরার চেষ্টা করেন। তবে মিলানকে বোল্ড করে জুটি ভাঙেন হাসান মাহমুদ।

    এরপর আর বেশি সময় টিকতে পারেননি বাকি ব্যাটাররা। কামিন্দু ৮৭ রানে লিটনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন, আর থারিন্দু রত্নায়েকে ও আসিথা ফার্নান্ডোকে বোল্ড করে শ্রীলঙ্কার ইনিংসের ইতি টানেন নাঈম।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন