বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা
  • সফরে বানিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন মৌলভীবাজারে

    সফরে বানিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন মৌলভীবাজারে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের বড়লেখায় অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য, বস্ত্র, পাট ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন তিন দিনের ব্যক্তিগত সফরে রয়েছেন। সফরসঙ্গী হিসেবে রয়েছেন পরিবারের সদস্যরা।

    জানা গেছে, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন যোগে তিনি মৌলভীবাজারের বড়লেখার উদ্দেশ্যে যাত্রা করেন। দুপুর ১২টায় কুলাউড়া জংশন রেলস্টেশন পৌঁছে যাত্রাবিরতি শেষে কড়া নিরাপত্তায় সড়ক পথে বড়লেখায় আকিজ গ্রুপের মালিকানাধীন বাহাদুরপুর চা বাগানের উদ্দেশ্যে রওনা দিয়ে সোয়া ১টায় চা বাগানের চেয়ারম্যান বাংলোয় পৌঁছেন।

    আগামী শনিবার বিকাল পর্যন্ত পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে তিনি অবস্থান করবেন। ওই দিন বিকাল সাড়ে ৪টায় কুলাউড়া জংশন রেলস্টেশন থেকে পারাবত ট্রেনযোগে ঢাকায় ফিরবেন।

    সফরসঙ্গী ব্যক্তিগত কর্মকর্তাদের সূত্রের বরাতে জানা গেছে, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বড়লেখায় বাহাদুরপুর চা বাগানে অবস্থানকালে সেখানে তিনি মৌলভীবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা করতে পারেন।  

    বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার বলেন, উপদেষ্টার বড়লেখায় সরকারি কোন প্রোগ্রাম নেই। একান্ত ব্যক্তিগত সফরে পরিবারের সদস্যদের নিয়ে বৃহস্পতিবার দুপুর থেকে শনিবার বিকাল পর্যন্ত বড়লেখায় অবস্থান করবেন। তার সার্বিক নিরাপত্তায় পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসন তৎপর রয়েছে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন