শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সচেতন ছাত্র সমাজ’-এর সপ্তম কমিটি গঠিত চৌহালীতে

    সচেতন ছাত্র সমাজ’-এর সপ্তম কমিটি গঠিত চৌহালীতে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সর্ববৃহৎ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সচেতন ছাত্র সমাজ (সিএসএস)’ সপ্তমবারের মতো নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। গতকাল ১৯ জুন সংগঠনটির প্রধান উপদেষ্টা আব্দুল মজিদ নয়ন এক বছরের জন্য ১৪ সদস্যের আংশিক কমিটি অনুমোদন করেন।

    নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের শিক্ষার্থী মো. ইসমাইল হোসেন। সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. রাকিবুল হাসান বাপ্পী।

    কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বুটেক্সের ইমরান হোসাইন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আশিকুর রহমান রানা, চৌহালী সরকারি কলেজের সাইদুল ইসলাম এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পিয়ারুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আইইউবিটি’র মেহেদী হাসান সায়মন, পাবনা মেডিকেল কলেজের মুছা মিয়া, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের আসাদুল ইসলাম, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নাহিদ হোসেন, সিটি ইউনিভার্সিটির নুরুল ইসলাম এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের জোনায়েদ ইসলাম পলক।

    সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হাবিব মুহিন এবং আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাসেল রানা।

    ২০১৫ সালের ২৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত ‘সচেতন ছাত্র সমাজ’ প্রতিষ্ঠার পর থেকেই চৌহালী উপজেলার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থী ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করে আসছে। গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান, একাডেমিক ক্লাস, বিজ্ঞান ও গণিত অলিম্পিয়াড, বিশ্ববিদ্যালয় ভর্তি গাইডলাইনসহ নানা শিক্ষামূলক কর্মকাণ্ডের পাশাপাশি তারা রক্তদান, স্বাস্থ্য ক্যাম্প, স্বাস্থ্য সচেতনতা এবং দুর্যোগকবলিতদের মাঝে ত্রাণ বিতরণসহ মানবিক সহায়তায় এগিয়ে আসে।

    সংগঠনের প্রতিষ্ঠাকালীন লক্ষ্য চৌহালী উপজেলাকে একটি ‘মডেল উপজেলা’ হিসেবে গড়ে তোলা। প্রায় এক দশক ধরে নিরলসভাবে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে তরুণ শিক্ষার্থীদের এই প্ল্যাটফর্মটি।

    আংশিক এ কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন