শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • এআই-নির্ভর চিপ ডিজাইন নিয়ে এগোচ্ছে অ্যাপল

    এআই-নির্ভর চিপ ডিজাইন নিয়ে এগোচ্ছে অ্যাপল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল নতুন করে এআই প্রযুক্তিকে গ্রহণ করতে চাইছে। গত বছর নিজস্ব এআই প্ল্যাটফর্ম ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ নিয়ে আসার পর এবার তাঁরা এআই দিয়ে নিজেদের কাস্টম চিপ ডিজাইন করতে আগ্রহী হয়ে উঠেছে। গত মাসে ব্যক্তিগত পরিসরে এমনটাই ইঙ্গিত দিয়েছেন আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটির শীর্ষ এক কর্মকর্তা। 

    অ্যাপলের হার্ডওয়্যার প্রযুক্তি বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনি শ্রুজি গত মাসে বেলজিয়ামে দেওয়া এক বক্তব্যে বলেন, অ্যাপল তাঁদের নিজস্ব চিপ ডিজাইনের গতি বাড়াতে জেনারেটিভ এআই প্রযুক্তির সহায়তা নিতে চাইছে।

    জেনারেটিভ এআই বা জেন এআই প্রযুক্তি হচ্ছে এমন একটি সিস্টেম যেটা ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও কনটেন্ট জেনারেট করে দিতে সক্ষম। বিশাল আকারের ডেটাসেট দিয়ে প্রশিক্ষিত এমন এআই মডেলের ওপর ভিত্তি করে তৈরি করা হয় জেন এআই টুলগুলো।

    উল্লেখ্য, সেমিকনডাক্টর উন্নয়ন ও গবেষণাবিষয়ক স্বাধীন গ্রুপ ‘আইমেক’ থেকে পুরস্কার গ্রহণ করতে বেলজিয়াম গিয়েছিলেন জনি শ্রুজি। সেখানে তিনি অ্যাপলের কাস্টম চিপ তৈরির ইতিহাস তুলে ধরেন। তাঁর বক্তব্যে ২০১০ সালে তৈরি এ৪ (এ ফোর) চিপ থেকে শুরু করে সাম্প্রতিক এম৪ (এম ফোর) চিপ পর্যন্ত ‘অ্যাপল সিলিকন’ সিরিজের চিপসমূহের বিবর্তনের একটি চিত্র ফুটে উঠে।


    জনি শ্রুজি বলেন, নিজেদের ইতিহাস থেকে অ্যাপলের গুরুত্বপূর্ণ শিক্ষণীয় দিক হচ্ছে চিপ তৈরিতে সব সময় সবচেয়ে আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহার করতে হয়। এই যেমন, চিপ ডিজাইনে প্রয়োজন হয় ইলেকট্রনিক ডিজাইন অটোমেশন (ইডিএ) প্রতিষ্ঠানগুলোর তৈরি সবচেয়ে উন্নত সফটওয়্যার।

    ইলেকট্রনিক ডিজাইন অটোমেশন (ইডিএ) খাতে শীর্ষ দুটি প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান- ক্যাডেন্স ডিজাইন সিস্টেম ও সিনোপসিস- ইতোমধ্যেই নিজেদের পণ্যে এআই প্রযুক্তি যুক্ত করতে চেষ্টা করে যাচ্ছে।

    এআই প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে শ্রুজি বলেন, ‘আমাদের চিপ ডিজাইনের জটিল প্রক্রিয়ায় সহায়তা প্রদানে ইডিএ প্রতিষ্ঠানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ……কম সময়ে অনেক বেশি ডিজাইন করতে জেনারেটিভ এআই প্রযুক্তির কৌশলগুলো বেশ সম্ভাবনাময়, এবং বড় আকারে উৎপাদন বাড়াতেও সক্ষম এই প্রযুক্তি। 

    এছাড়া নিজস্ব চিপ ডিজাইনের ক্ষেত্রে অ্যাপলের আরেকটি শিক্ষণীয় বিষয়ের কথাও উল্লেখ করেন শ্রুজি। তাঁর মতে, কাস্টম চিপ ডিজাইনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে, পেছনে না তাকিয়ে ঝুঁকি নেওয়ার সক্ষমতা। এক্ষেত্রে ২০২০ সালে ইন্টেলের তৈরি চিপের পরিবর্তে অ্যাপলের নিজস্ব কাস্টম চিপ দিয়ে ম্যাক কম্পিউটার তৈরির অভিজ্ঞতার কথা বলেন তিনি। অ্যাপলের জন্য অত্যন্ত চ্যালঞ্জিং এই উদ্যোগে তাঁদের বিকল্প কোনো পরিকল্পনা ছিল না বলে জানান তিনি।

    জনি শ্রুজির কথা থেকে স্পষ্ট ইঙ্গিত মেলে যে অ্যাপল অদূর ভবিষ্যতে চিপ ডিজাইনে অত্যাধুনিক এআই প্রযুক্তি ব্যবহার করতে পারে। এতে ব্যর্থ হয়ায়র ঝুঁকি থাকলেও চ্যালেঞ্জিং বিষয়ে ঝুঁকি নেওয়ার শিক্ষা যে অ্যাপলের আছে তাও দ্বিধাহীন কণ্ঠে উচ্চারণ করেছেন ‘অ্যাপল সিলিকন’ সিরিজের পেছনের এই শীর্ষ কারিগর। 


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন