শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে বিসিবির উৎসবমুখর আয়োজন

    টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে বিসিবির উৎসবমুখর আয়োজন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টেস্ট মর্যাদা পাওয়ার ২৫ বছর পূর্ণ করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট। ২০০০ সালের ২৬ জুন আইসিসির দশম পূর্ণ সদস্য হিসেবে এই মর্যাদা অর্জন করে টাইগাররা। সেই ঐতিহাসিক অর্জনের রজতজয়ন্তী উপলক্ষে নানা আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    উদযাপনকে ঘিরে থাকছে স্মরণীয় মুহূর্তগুলো তুলে ধরার পাশাপাশি বিশেষ অনুষ্ঠান, সম্মাননা এবং টেস্ট ক্রিকেটের প্রতি সম্মান জানিয়ে নানা কার্যক্রম।

    কাকতালীয়ভাবে এই আয়োজনের আগে বিসিবির সভাপতির দায়িত্ব পেয়েছেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। আগামী ২১ থেকে ২৮ জুন খুলনা, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে হবে আয়োজন। থাকবে অনূর্ধ্ব-১২ সিক্স এ সাইড প্রতিযোগিতা, পেসার ও স্পিনার হান্ট, প্যারেন্টাল কোচিং সেশন, ছবি আঁকা প্রতিযোগিতা, হিট দ্য স্টাম্প চ্যালেঞ্জ। 

    এছাড়াও দর্শকরা ভিডিওর ওপর ধারাভাষ্যও দিতে পারবেন। রজতজয়ন্তী শুরু হবে ২১ জুন খুলনায়। এরপর রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, ঢাকা, রংপুর, বরিশালেও হবে অনুষ্ঠান। তবে বাদ পড়েছে ময়মনসিংহ বিভাগ।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন