শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ভারী বৃষ্টিতে নাকাল পটুয়াখালী, বন্দরে সতর্কতা সংকেত বহাল

    ভারী বৃষ্টিতে নাকাল পটুয়াখালী, বন্দরে সতর্কতা সংকেত বহাল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সক্রিয় মৌসুমী বায়ুর কারনে উকূলীয় এলাকায় বজ্রমেঘ তৈরী অব্যাহত রয়েছে। এর প্রভাবে পটুয়াখালীতে গত এক সপ্তাহ ধরে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। 

    শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘন্টায় জেলায় ৭২.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এতে নাকাল হয়ে উঠেছে জনজীবন। শহরের বিভিন্ন সড়কে পানি জমে গেছে। এছাড়া পটুয়াখালী জেলার বিভিন্ন নিচু স্থানে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। বড় লোকসানে পড়েছে বর্ষাকালীন সবজি চাষীরা। 

    অপরদিকে উপকূলীয় এলাকায় ঝড়ো হওয়া বয়ে যাওয়ার শংকায় পটুয়াখালীর পায়রা সহ দেশের চার সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস। মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দিয়েছেন আবহাওয়া অফিস।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন