শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সাপে কামড়ালে সময় নষ্ট নয়, এই পরামর্শ মেনে চললেই রক্ষা

    সাপে কামড়ালে সময় নষ্ট নয়, এই পরামর্শ মেনে চললেই রক্ষা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বর্ষা মানেই সাপের উপদ্রব। বৃষ্টিতে গর্তে পানি জমে গেলে বিষধর সাপগুলো বের হয়ে পড়ে আশপাশের এলাকায়। বিশেষ করে খামার, বাড়ির আঙিনা বা মাঠে। তাই এই সময় সাপে কামড়ানো একটি সাধারণ কিন্তু প্রাণঘাতী ঝুঁকি। এমন পরিস্থিতিতে দ্রুত ও সঠিক ব্যবস্থা নিলে প্রাণ রক্ষা সম্ভব।

    বিশেষজ্ঞরা বলছেন, সময় নষ্ট না করে রোগীকে সরাসরি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। কারণ হাসপাতালেই প্রয়োজনীয় অ্যান্টি-ভেনম ওষুধ পাওয়া যায় এবং সাপে কাটার সম্পূর্ণ চিকিৎসা পাওয়া যায়।

    সাপে কামড়ালে করণীয়: 

    শান্ত থাকুন: ভয়ের কারণে হৃদস্পন্দন বাড়লে বিষ দ্রুত ছড়ায়। রোগীকে সান্ত্বনা দিন।  

    অঙ্গটি নাড়াচাড়া করবেন না: কামড়ানো অঙ্গ স্থির রাখুন।  

    ব্যান্ডেজ বা কাপড় পেঁচিয়ে দিন: কামড়ের কিছু ওপরে শক্ত করে পেঁচিয়ে দিন, যেন বিষ ধীরে ছড়ায়।  

    কামড়ের স্থান সাফ করুন: পানি দিয়ে ধুয়ে ফেলুন, কিন্তু কেটে রক্ত বের করবেন না।  

    রোগীকে শুয়ে রাখতে হবে: হৃদয়ের সমান বা নিচু অবস্থানে কামড়ের স্থান রাখুন।  

    জরুরি ভিত্তিতে হাসপাতালে নিন: সময় নষ্ট না করে রোগীকে নিকটস্থ সরকারি হাসপাতালে নিন।

    যা করবেন না:  

    • কামড়ের স্থান চুষে বিষ বের করবেন না।
    • ছুরি দিয়ে কেটে রক্ত বের করার চেষ্টা করবেন না।  
    • ভুয়া বা অদক্ষ চিকিৎসকের কাছে যাবেন না।  

    বিশেষ লক্ষণ:  

    • বুকে টান  
    • চোখে ঝাপসা  
    • কথা বলতে কষ্ট  
    • শরীর অবশ হওয়া  
    • ঘুম ঘুম ভাব। 

    উপরের লক্ষণ থাকলে বুঝতে হবে সাপটি বিষাক্ত এবং অবিলম্বে চিকিৎসা জরুরি।

    প্রতিরোধে যা করবেন:  

    • মাঠে কাজের সময় রাবারের বুট পরুন  
    • হাত ঢেকে কাজ করুন  
    • ঝোপঝাড় পরিষ্কার রাখুন
    • টর্চ বা লাইট নিয়ে চলাফেরা করুন রাতে  

    সাপে কামড়ানো অবস্থায় দ্রুত সিদ্ধান্তই পারে জীবন বাঁচাতে। তাই সচেতন থাকুন, সময়মতো চিকিৎসা নিন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ