শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • গল টেস্টে ইতিহাস গড়লেন নাজমুল হোসেন শান্ত

    গল টেস্টে ইতিহাস গড়লেন নাজমুল হোসেন শান্ত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গল টেস্টে ব্যাট হাতে অনন্য কীর্তি গড়েছেন নাজমুল হোসেন শান্ত। দুই ইনিংসেই দুর্দান্ত সেঞ্চুরি করে তিনি শুধু দলের ব্যাটিং ভরসা হয়ে উঠেননি, বরং বাংলাদেশের টেস্ট ইতিহাসে স্থাপন করেছেন একাধিক মাইলফলক। তার এই অনন্য পারফরম্যান্স এখন রেকর্ডবইয়ের অংশ।

    এই প্রথম কোনো বাংলাদেশি ব্যাটার হিসেবে দ্বিতীয়বার এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন শান্ত। এর আগে এই কীর্তি ছিল কেবল মুমিনুল হকের (২০১৮, শ্রীলঙ্কার বিপক্ষে, চট্টগ্রাম)। শান্ত প্রথমবার করেছিলেন ২০২৩ সালে, আফগানিস্তানের বিপক্ষে।

    একনজরে শান্তর কীর্তি 

    • ১ম বাংলাদেশি হিসেবে দুইবার টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি
    • ১ম বাংলাদেশি অধিনায়ক হিসেবে টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি
    • বাংলাদেশের সাপেক্ষে দেশের বাইরে ১ম এবং সবমিলিয়ে ৩য় বার টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি
    • টেস্টের ১৪৮ বছরে ১৫তম ব্যাটার হিসেবে দুইবার টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি
    • মাত্র ১৬তম অধিনায়ক হিসেবে টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি

    বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে শান্তর এই অর্জন নিঃসন্দেহে এক নতুন অধ্যায়। সবচেয়ে বড় রেকর্ড শান্ত হয়েছেন বিশ্ব টেস্ট ইতিহাসের মাত্র ১৫তম ক্রিকেটার। যিনি দুইবার দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন