শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • গল টেস্টে দাপুটে শুরু, শেষ পর্যন্ত ড্র নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ

    গল টেস্টে দাপুটে শুরু, শেষ পর্যন্ত ড্র নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গল টেস্টে শুরু থেকে বেশিরভাগ সময়ই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের হাতে। প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের অনবদ্য ব্যাটিংয়ে শক্ত ভিত গড়ে তোলে টাইগাররা। যদিও ব্যাটিং সহায়ক পিচে পাল্টা জবাব দেয় শ্রীলঙ্কাও। তবু প্রথম ইনিংস শেষে ১০ রানের লিড পায় সফরকারীরা।

    দ্বিতীয় ইনিংসেও শান্তর সেঞ্চুরি বাংলাদেশকে এগিয়ে নেয়। ইনিংস ঘোষণার সাহসী সিদ্ধান্ত নেয় দল, তখনও দিনের খেলা বাকি ছিল ৩৭ ওভার। তবে শেষ বিকেলে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি টাইগার বোলাররা—লঙ্কানদের মাত্র ৪টি উইকেট তুলে নিতে সক্ষম হয় তারা।

    গলে আগে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪৯৫ রান করেছিল বাংলাদেশ। জবাবে শ্রীলঙ্কা থামে ৪৮৫ রানে। ১০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ৬ উইকেটে ২৮৫ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কা ৪ উইকেট ৭২ রান করলে দুই দল ড্র মেনে নেয়।

    ২৯৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে আক্রমণাত্মক শুরু করেছিল শ্রীলঙ্কা। তবে হিতে বিপরীত হয়েছে। দ্রুত রান তুলতে গিয়ে উল্টো দ্রুত সাজঘরে ফিরেছেন দুই ওপেনার। ষষ্ঠ ওভারের শেষ বলে তাইজুলকে এগিয়ে এসে খেলতে গিয়ে শট চেক করেন লাহিরু উদারা। তবে টার্ন করে বেরিয়ে যাওয়া বলের লাইনে যেতে পারেননি তিনি। বল ধরে দ্রুতই উইকেট ভেঙেছেন লিটন দাস। ১৩ বলে ৯ রান করে লাহিরু বিদায় নিলে ভাঙে ৩২ রানের উদ্বোধনী জুটি।

    এক বল পরই ফিরেছেন আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা। নাঈমের বলে শান্তর হাতে সহজ ক্যাচ দিয়েছেন তিনি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২৫ বলে ২৪ রান। পঞ্চম দিনের চা বিরতির আগে পর্যন্ত নিজেদের দ্বিতীয় ইনিংসে ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৪ রান করে শ্রীলঙ্কা। বিরতি থেকে ফিরে আর দুই উইকেট নিতে পেরেছে বাংলাদেশ।

    এর আগে ৫ম দিনের খেলার শুরুতে ১৮৭ রানের লিড ছিল বাংলাদেশের। অপরাজিত ছিলেন শান্ত এবং মুশফিকুর রহিম। দুজনের এদিনের শুরুটা ছিল সাবধানী আর ধীরগতির। সেখান থেকে অবশ্য বাংলাদেশ খুব একটা পিছিয়েও ছিল না। লাঞ্চের আগে বৃষ্টি হানা দেয়। তার ঠিক আগের বলে মুশফিক রানআউট হন ৪৯ রানে। শান্ত তখন সেঞ্চুরি থেকে ১১ রান দূরে।

    এই একটা সেঞ্চুরিই শান্তর নাম তুলতে পারতো বৈশ্বিক কিংবদন্তিদের রেকর্ডে। শান্ত তাই সাবধানী হয়েই খেললেন। ১১ রান করতে খরচ করেছেন ২২ বল। তবে অপরপাশে স্পিনের দুর্দান্ত সুইংয়ে বোকা হয়ে ফিরতে হয়েছে লিটন কুমার দাস এবং জাকের আলী অনিককে। এরপর নাইম সঙ্গ দিয়েছেন দারুণভাবে। সেঞ্চুরির পর শান্তও ছিলেন আগ্রাসী।

    শেষ পর্যন্ত স্কোরবোর্ডে ৬ উইকেটে ২৮৫ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। তাতে লঙ্কানদের জন্য লক্ষ্য দাড়ায় ২৯৬ রানের।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন