শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • তারেক রহমানের ৩১ দফার আলোকে পুনর্গঠিত হবে আগামী বাংলাদেশ: সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ

    তারেক রহমানের ৩১ দফার আলোকে পুনর্গঠিত হবে আগামী বাংলাদেশ: সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মো.হারুনুর রশিদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর বাংলাদেশের কর্ণধার তারেক রহমানের স্লোগান ''সবার আগে বাংলাদেশ এই কথার মমার্থ অনেক গুরুত্ববহ। আমরা যারা শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করি, তাদের মধ্যে কোন বিভাজন থাকতে পারে না। সকলের একটাই লক্ষ্য দেশপ্রেমের মহাবাক্যে উজ্জীবিত হয়ে নিজেকে এবং দেশকে এগিয়ে নিতে কাজ করতে হবে। ভালবাসা দিয়ে মানষের হৃদয় জয় করতে হবে। মানুষকে বোঝাতে হবে বিএনপি তথা তার প্রতি ধানের শীষই আগামী বাংলাদেশ গড়তে একমাত্র সক্ষম দল। এদলের নেতাকর্মীরা বিগত ১৭ বছর ধরে জেল জুলুম গুম নিপিড়ণ নির্যাতনসহ নানা অত্যাচারে নিষ্পেষিত হয়েছে। তারপরও ৫ আগাস্ট পরবর্তী সময়ে তারেক রহমানের আহ্বানে পরিস্থিতি বুঝে শান্ত থেকেছে। প্রতিহিংসা পরায়ন না হয়ে বুজিয়ে দিয়েছে, কেন আপামোর মানুষ বারংবার বিএনপিকে ভালবাসে। কেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মৃত্যুমুখে পতিত হয়েও আপোষহীন থেকেছেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতিক ধানের শীষকে বিজয়ী করার মাধ্যমে আমাদেরকে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পরিপূর্ণ বাস্তবায়ন ঘটাতে হবে। সেটাই হবে সবার আগে বাংলাদেশ গড়ার অন্যতম শোপান''।

    শনিবার (২১ জুন) বিকালে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৬নং গুপ্টি পঃ ইউনিয়নের খাজুরিয়া বাজারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ'কথা বলেন।

    ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল চৌধুরীর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন জিলনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,

    উপজেলা বিএনপির সাবেক সাাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, চাঁদপুর জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, উপজেলা মহিলা দলের পারুল বেগম, ৮নং পাইকপাড়া দক্ষিন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির কাজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক মানিক পাটওয়ারী, গুপ্টি পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জমান কালু, সহ-সভাপতি ডাঃ মানিক, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম জমাদ্দার, ৭নং পাইকপাড়া উত্তর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ডিএম নান্নু দেওয়ান, ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আশরাফ আলী খান আশু, ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল মান্নান মিঠু পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাশেদ আলম, উপজেলা ছাত্রদল নেতা ইয়াসিন আখন সুজন, ওয়ার্ড বিএনপি নেতা ইমাম হোসেন প্রমুখ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন