শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বজ্রপাতে কৃষক ও বিদ্যুতের তারে জড়িয়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

    বজ্রপাতে কৃষক ও বিদ্যুতের তারে জড়িয়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নীলফামারীতে পৃথক ঘটনায় বজ্রপাতে এক কৃষক ও বিদ্যুতের তারে জড়িয়ে নিহত হয়েছে এইচএসসি এক পরীক্ষার্থী।

    রবিবার(২২ জুন) দুপুর দুইটার দিকে বজ্রসহ বৃস্টির সময় নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের কচুয়া গ্রামের কৃষক কাশীনাথ রায় (৬২) মাঠে গরু আনতে যায়। ওই সময় তিনি বজ্রপাতে নিহত হন। উক্ত কৃষক ওই গ্রামের মৃত কঙ্গুরু বর্মনের ছেলে।
    বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান। তিনি আরো বলেন, “কাশিনাথ রায় দীর্ঘদিন ধরে কচুয়া গ্রামে বসবাস করছিলেন। মৃত্যুর ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান। আমরা প্রশাসনকে অবহিত করেছি।”

    এ বিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, “এখনও পর্যন্ত বজ্রপাতে মৃত্যুর কোনো অফিসিয়াল তথ্য আমরা পাইনি। তবে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

    অপর দিকে রবিবার(২২ জুন) সকাল ৯টার দিকে নীলফামারীর ডিমলা উপজেলার সরদার হাট গ্রামে বিদ্যুতায়িত হয়ে মোহাম্মদ মুন্না ইসলাম নীরব (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়। মুন্না ওই গ্রামের তরিকুল ইসলামের ছেলে। মুন্না ইসলামের ভগ্নিপতি আবদুল মজিদ জানান, মুন্না এবার এইচএসসি পরীক্ষার্থী ছিল।

    ঘটনার সময় বাড়ির আঙিনায় টাঙানো জিআই তারে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মুন্নার মৃত্যু হয়। এ সময় বাড়িতে কেউ ছিল না।স্থানীয় ইউপি সদস্য সামছুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন