শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • পঞ্চগড়ের বোদায় দিনব্যাপী কাব কার্নিভাল অনুষ্ঠিত

    পঞ্চগড়ের বোদায় দিনব্যাপী কাব কার্নিভাল অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপি সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিদ্যালয় শিক্ষার্থীদের শিশুকাল থেকেই আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে স্কাউটস এর কোন বিকল্প নাই । দেশের একজন আদর্শ ও সুনাগরিক হতে  স্কাউটসের নীতি ও আদর্শ অনুপ্রেরণাদায়ক। 

    স্কাউটস এর  আদর্শ ও নীতিকে আদর্শকে ধারণ করে আগামীর ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।   স্কাউটস এর আদর্শে অনুপ্রাণিত হয়ে কোন সদস্য খারাপ মনোভাব পোষণ করে না। আদর্শিক জীবন ব্যবস্থার মধ্যে গড়ে ওঠে একজন সৎ, যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠে তারা জীবন গড়ে তুলে। এতে তারা যেমন আদর্শ নাগরিক হয়, তেমনি সৃজনশীল ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠে। তাই স্কাউটস এর এই চেতনাকে ধারণ করে আমাদের ভবিষ্যৎ জীবন গড়তে হবে।

    তিনি সোমবার দুপুরে পঞ্চগড় জেলার বোদা উপজেলার বোদা পাইলট বালিকা স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় ও বাংলাদেশ স্কাউটস বোদা উপজেলা  শাখার উদ্যোগে দিনব্যাপী উপজেলা কাব কার্নিভাল এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    বোদা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসে সভাপতি মো,শাহরিয়ার নজির এর সভাপতিত্বে উদ্বোধনী সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস বোদা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সহ-সভাপতি এনামুল হক, জেলা কমিটির সদস্য আইবুল হক,উপজেলা  শিক্ষা অফিসার শাহজাহান মন্ডল ও গার্লস  স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৌসুমী আক্তার।

    দিনব্যাপী অনুষ্ঠিত কাব কার্নিভাল অনুষ্ঠানে উপজেলার ৩৩ টি বিদ্যালয়ের স্কাউটস সদস্যরা অংশ নেয়। এছাড়াও তাবু জলসা অনুষ্ঠিত হয়। অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে  পতাকা  উত্তোলনের মধ্য দিয়ে কাব কার্নিভালের উদ্বোধন করেন। এরপর শপথ বাক্য পাঠ করা হয় এবং স্কাউটস সদস্যদের মাঝে টি-শার্ট বিতরণ করা হয়। পরে এক  সংগীতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্কাউটসের সদস্যরা এই সংগীত পরিবেশন করেন। 


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন