শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বাউফলে যৌথ অভিযানে মাদক ও বৈদেশিক মুদ্রা উদ্ধার, আটক দুই

    বাউফলে যৌথ অভিযানে মাদক ও বৈদেশিক মুদ্রা উদ্ধার, আটক দুই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল পৌরশহরে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও বিদেশী মুদ্রাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। (২২ জুন) রাত ১০.৩০ মিনিটের সময় পৌর শহরের ৪নং ওয়ার্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

    আটককৃতরা হলেন,পৌর শহরের ৪নং ওয়ার্ডের কবির জোমাদ্দারের ছেলে মো. সাব্বির হোসেন জয় (১৮) এবং ভোলার দৌলতখান উপজেলার খায়েরহাট এলাকার মৃত আবদুল লতিফের পুত্র শামীম হোসেন (৩৫)। শামীম বাউফল পৌর শহরের ৪নং ওয়ার্ড মুসলিম পাড়ায় ভাড়া বাসা নিয়ে বসবাস করতেন এবং পেশায় একজন অটোরিকশা চালক। দীর্ঘদিন ধরে তিনি উপজেলাজুড়ে ইয়াবা পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে জানান আইনশৃঙ্খলা বাহিনী।

    অভিযানের সময় তাদের কাছ থেকে ১০ হাজার ৭২০ টাকার দেশি মুদ্রা, একটি বিদেশি নোট, লাল রঙের ১৬টি ‘ডব্লিউ ওয়াই’ ইয়াবা ট্যাবলেট এবং সবুজ রঙের ২টি ‘কন্ট্রোলার’ নামের ইয়াবা উদ্ধার করা হয়।

    অভিযান পরিচালনা করেন, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মাসুদ রানা এবং বাউফল থানার উপপরিদর্শক মো. মফিজুল ইসলাম।

    বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান সরকার বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন