বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • নরসিংদীতে হত্যা ও ডাকাতি মামলার আসামী র‍্যাবের হাতে গ্রেপ্তার

    নরসিংদীতে হত্যা ও ডাকাতি মামলার আসামী র‍্যাবের হাতে গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীর শিবপুর থেকে হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলার পলাতক আসামি মো. সবুজ ওরফে সেলিম (৩৫) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। সোমবার (২৩ জুন) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিএসসি নরসিংদী ক্যাম্পের কোম্পানি কমান্ডার জুয়েল রানা।

    র‍্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রোববার (২২ জুন) রাত ১২টা ৩০ মিনিটের দিকে শিবপুর উপজেলার কামরাবো এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত সবুজ পলাশ উপজেলার সুলতানপুর গ্রামের মৃত কামাল ওরফে আলাউদ্দিনের ছেলে।

    র‍্যাব কর্মকর্তা জুয়েল রানা আরও জানান, মো. সবুজ ওরফে সেলিমের বিরুদ্ধে রাজধানীর ভাষানটেক থানা, গাজীপুরের শ্রীপুর থানা ও পলাশ থানায় হত্যা, ডাকাতি ও অন্যান্য ফৌজদারি অপরাধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে পলাশ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন