শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • শ্যামনগরে জলবায়ু কনটেন্ট রিপোর্টারদের মাঝে পুরস্কার বিতরণ

    শ্যামনগরে জলবায়ু কনটেন্ট রিপোর্টারদের মাঝে পুরস্কার বিতরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার (২৩ জুন) সকাল ১০টায় জলবায়ু কনটেন্ট রিপোর্টারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশ–এর আয়োজনে জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা সাংবাদিকদের কাজকে স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুন। সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সহকারী অধ্যাপক সামিউল আজম ইমাম মনির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেনএকশনএইডের ডেপুটি ম্যানেজার অমিত রঞ্জন দে ও শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন একশন এইডের প্রোগ্রাম অফিসার ইসরাত জাহান সিদ্দিকী ও মনিটরিং ইভ্যালুয়েশন একাউন্টেবিলিটি এন্ড লার্নিং অফিসার জিহান সোহানা নাবী।
    এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক রনজিৎ বর্মন, হুসাইন বিন আফতাব, এস এম মিজানুর রহমান ও সুলতান শাজাহান প্রমুখ। তারা জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক ও স্থানীয় প্রভাব নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, বিশ্বের উন্নত দেশগুলোর কার্বন নির্গমন, কলকারখানার বর্জ্য নিঃসরণ ও অব্যবস্থাপনা, এবং কৃষিজমিতে অনিয়ন্ত্রিত রাসায়নিক সার ব্যবহারের ফলে জলবায়ু আজ হুমকির মুখে। এর প্রভাব পড়ছে বাংলাদেশের উপকূলীয় জনপদে, বিশেষত শ্যামনগরের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায়।

    বক্তারা আরও বলেন, জলবায়ু সংকট শুধু একটি পরিবেশগত ইস্যু নয়, বরং এটি একটি মানবিক, অর্থনৈতিক ও সামাজিক সংকট। এই সংকট মোকাবেলায় সাংবাদিকদের ভূমিকাই হতে পারে সমাজ পরিবর্তনের অনুপ্রেরণা।

    সাংবাদিকদের ভূমিকাকে স্বীকৃতি জানিয়ে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন