বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা
  • সিলেট সীমান্ত দিয়ে ৩৯ জনকে পুশইন করলো ভারত

    সিলেট সীমান্ত দিয়ে ৩৯ জনকে পুশইন করলো ভারত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিলেটের জৈন্তাপুর ও সুনামগঞ্জের ছাতক সীমান্ত দিয়ে ভারত থেকে ৩৯ জন বাংলাদেশিকে পুশইন করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার (২৪ জুন) ভোর থেকে সকাল পর্যন্ত সময়ের মধ্যে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছেন ৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।

    বিজিবি জানায়, ভোরে সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১৯ জনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ সদস্যরা। দায়িত্বরত বিজিবি সদস্যরা তাদের সঙ্গে সঙ্গে আটক করে হেফাজতে নেয়। আটককৃতদের সবাই কুড়িগ্রামের বাসিন্দা বলে নিশ্চিত করেছেন বিজিবি কর্মকর্তারা।

    অন্যদিকে, একই দিন সকালে সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে আরও ২০ জনকে বাংলাদেশে পাঠিয়ে দেয় বিএসএফ। তাদের মধ্যেও নারী, পুরুষ ও শিশুসহ তিনটি পরিবার রয়েছে। ২০ জনের মধ্যে ১৯ জনের বাড়ি কুড়িগ্রাম জেলায় এবং একজনের বাড়ি পাবনায়।

    বিজিবির পক্ষ থেকে জানানো হয়, এরা সবাই বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে প্রবেশ করে সেখানকার বিভিন্ন স্থানে অবস্থান করছিলেন। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
    এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণের কথা জানানো হয়েছে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন