বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • হ্যাঁ শোনার আগে—বিয়ের প্রস্তাবে যা যা ভাবতে হবে

    হ্যাঁ শোনার আগে—বিয়ের প্রস্তাবে যা যা ভাবতে হবে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিয়ে মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। একজন মানুষের সঙ্গে সারাজীবনের বন্ধন। তাই এ গুরুত্বপূর্ণ কাজটি সারার আগে কয়েকবার ভাবা উচিত। জেনে নিন বিয়ের প্রস্তাব দেয়ার আগে ঠিক কতটা অপেক্ষা করবেন ও সম্পর্কের কোন বিষয়গুলো মাথায় রাখবেন।

    শান্তিপূর্ণ সম্পর্ক : যুগলের সম্পর্কে শান্তি রয়েছে নাকি প্রায়শই সংশয়  দেখা দেয়? যদি সংশয় থাকে তাহলে অবশ্যই বিয়ের প্রস্তাব দেয়ার আগে ভাবুন। অনেক সময় মনে হয়, বিয়ে হলে সংশয় দূর হবে। কিন্তু বাস্তবে হয় ঠিক তার বিপরীত। এমন অবস্থায় বিয়ের ভিত কখনোই মজবুত হয় না। যদি একে অপরের ব্যাপারে নিশ্চিন্ত হোন তবে চোখ বুজে বিয়ের প্রস্তাব দিতে পারেন।

    বিয়ের ব্যাপারে আলোচনা : আপনারা কি বিয়ের ব্যাপারে আলোচনা করেন? ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে চিন্তা-ভাবনা করেন। যদি না করে থাকেন তাহলে একে অপরকে বিয়ের প্রস্তাব দেয়ার আগে চিন্তা করে দেখুন। সম্পর্ক নিয়ে এগিয়ে যাবার পরিকল্পনা থাকলে ভবিষ্যৎ জীবন নিয়ে চিন্তা-ভাবনা সহজভাবেই আসবে।

    অস্থির সম্পর্ক : আপনাদের সম্পর্ক কি বরাবর স্থিতিশীল ছিল? নাকি ব্রেকআপ-পুনর্মিলনের মধ্য দিয়ে গেছে? যদি এমনটা হয়ে থাকে তাহলে কিন্তু বিয়ের পরও এ ধারা চলতে থাকবে। বিয়ের সিদ্ধান্ত নেয়ার আগে সম্পর্কে স্থিতিশীলতা সবচেয়ে জরুরি।

    আগের সম্পর্ক : আপনারা দু’জনেই আগের সম্পর্ক থেকে সম্পূর্ণ বেরিয়ে এসেছেন তো? অনেক সময়ই জীবনে নতুন সম্পর্ক এলেও আমরা আগের ভেঙে যাওয়া সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারি না। বিয়ের ভিত শক্ত করতে ভেঙে যাওয়া সম্পর্ক থেকে বেরিয়ে আসা দরকার। যদি এখনো আগের সম্পর্ক আপনাকে বা আপনার সঙ্গীকে নাড়া দেয় তাহলে অপেক্ষা করুন। এখনই বিয়ের প্রস্তাব দেয়ার সময় আসেনি।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ