শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দলিতদের অধিকার নিয়ে রাণীশংকৈলে উজ্জীবক সভা

    ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দলিতদের অধিকার নিয়ে রাণীশংকৈলে উজ্জীবক সভা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়ন, সরকারি সেবায় প্রবেশাধিকার নিশ্চিতকরণ ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা।

    মঙ্গলবার (২৪ জুন) দুপুরে রাণীশংকৈল উপজেলা পরিষদ মিলনায়তনে ইএসডিও এর আয়োজিত অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিউল মাজলুবিন রহমান।

    সভায় উপস্থিত ছিলেন রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ মুহা. আরশেদুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুপম চন্দ্র মহন্ত, ইএসডিও প্রতিনিধি খাইরুল আলম, উপজেলা বিএনপি সভাপতি আতাউর রহমান ও সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি রজব আলী, প্রেস ক্লাব সভাপতি সফিকুল ইসলাম শিল্পী ও  আশরাফুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম প্রমূখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আদিবাসী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    সুইজারল্যান্ডভিত্তিক উন্নয়ন সংস্থা হেক্স-এর সহযোগিতায় ইএসডিও পরিচালিত "থ্রাইভিং থ্রো ইক্যুইটি ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের আওতায় আয়োজিত এই সভায় উপস্থাপন করা হয় পূর্ববর্তী বেইজলাইন জরিপের তথ্য। জরিপে রাণীশংকৈল উপজেলার ৯০০টি প্রান্তিক পরিবারের আর্থসামাজিক চিত্র তুলে ধরা হয়।

    আলোচনায় বক্তারা বলেন, আদিবাসী ও দলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দক্ষতা বৃদ্ধি, আয়ের পথ বৈচিত্র্যকরণ, শিক্ষা, স্বাস্থ্য, আবাসন ও নিরাপদ পানিসহ সকল খাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

    সভায় সরকার ও বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিতের আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, কাউকে পেছনে ফেলে নয়— সবাইকে নিয়ে এগোতে হবে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন