বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • নরসিংদী ডিসি অফিসের সহকারী নাজিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

    নরসিংদী ডিসি অফিসের সহকারী নাজিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী নাজির ইকরাম হোসেনের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে একটি আবাসিক হোটেলে নিয়ে এই ঘটনা ঘটানো হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

    জানা গেছে, ভুক্তভোগী নারী তার প্যারালাইসিস আক্রান্ত মুক্তিযোদ্ধা বাবার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে একটি হুইল চেয়ারের আবেদন করেন। ওই আবেদনের সূত্র ধরে সহকারী নাজির ইকরাম হোসেন তাঁর সঙ্গে যোগাযোগ শুরু করেন এবং পরে প্রেমের প্রস্তাব দেন। প্রস্তাব প্রত্যাখ্যান করলে বিয়ের প্রতিশ্রুতি দেন তিনি। এই প্রক্রিয়ায় তিনি ওই নারীর কাছ থেকে দুই লাখ টাকা ধার নেন এবং একাধিকবার ভ্রমণে নিয়ে যান।

    অভিযোগে বলা হয়েছে, গত ৯ মার্চ সন্ধ্যা থেকে ১০ মার্চ সকাল পর্যন্ত মাধবদী বাসস্ট্যান্ড সংলগ্ন একটি আবাসিক হোটেলে ওই নারীকে নিয়ে অবস্থান করেন ইকরাম হোসেন। সেখানে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ওই নারী। বিয়ের কথা বলে কৌশলে সময়ক্ষেপণ করা হয় এবং পরে বিয়েতে অস্বীকৃতি জানান তিনি।

    ধর্ষণের পাশাপাশি স্বর্ণের চেইন নিয়ে তা ফেরত না দেওয়ারও অভিযোগ রয়েছে। এরপর ভুক্তভোগী নারী বিষয়টি জেলা প্রশাসকের কার্যালয়ের এক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মৌখিকভাবে জানান, তবে কোনও প্রতিকার মেলেনি। পরে আদালতের দ্বারস্থ হলে, নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মাধবদী থানাকে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।

    এ বিষয়ে জানতে চাইলে মাধবদী থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, আদালতের আদেশ এখনও হাতে পৌঁছায়নি। আদেশ হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    অভিযুক্ত ইকরাম হোসেন নরসিংদী শহরের পূর্ব ভেলানগর এলাকার বাসিন্দা ও জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী নাজির হিসেবে কর্মরত। বর্তমানে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন