শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বিজয়নগরে স্বাস্থ্য সহকারীদের ২ ঘণ্টা কর্মবিরতি

    বিজয়নগরে স্বাস্থ্য সহকারীদের ২ ঘণ্টা কর্মবিরতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীদের পেশাগত মর্যাদা, নিয়োগবিধি সংস্কার এবং বেতন বৈষম্য নিরসনের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।

    আজ মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিজয়নগর উপজেলা শাখার আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

    স্বাস্থ্য সহকারীদের মূল দাবি হলো নিয়োগবিধি সংশোধন করে স্নাতক (বিজ্ঞান) ডিগ্রীধারীদের উপযুক্ত মর্যাদা দিয়ে ১৪তম গ্রেড নির্ধারণ, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ এবং টেকনিক্যাল পদমর্যাদা প্রদান।

    পাশাপাশি, পদোন্নতিতে ধারাবাহিক গ্রেড উন্নয়ন এবং স্বাস্থ্যখাতের আন্তর্জাতিক সাফল্যে ভূমিকা রাখা সত্বেও দীর্ঘদিন ধরে চলা বেতন বৈষম্য দূর করার আহ্বান জানান তারা।

    সংগঠনের বিজয়নগর উপজেলা শাখার সভাপতি মোঃ শাহীন মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মাসুকুর রহমানের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন,
     এসোসিয়েশনের সাবেক সভাপতি আলাল উদ্দিন, সিনিয়র সহ সভাপতি ছফিউল্লাহ,  সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন।

    বক্তারা জানান, ‘মানবজন্মের পর থেকে প্রতিষেধক টিকা কার্যক্রম স্বাস্থ্য সহকারীরাই পরিচালনা করে থাকেন। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব যথার্থভাবে পালনের পরও আমরা এখনও টেকনিক্যাল পদমর্যাদা থেকে বঞ্চিত। এটি শুধু অবমাননাকর নয়, এটি আমাদের পেশাগত ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ।

    তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে বারবার আবেদন ও স্মারকলিপি প্রদান সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে। এবার যদি দাবীসমূহ বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হয় তবে তারা আগামী ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বন্ধের আলটিমেটাম দেন।

    বক্তারা আশা প্রকাশ করেন, অর্ন্তবর্তীকালীন সরকার ২৬ হাজার স্বাস্থ্য সহকারীর বৈষম্য দূর করে ন্যায্য অধিকার নিশ্চিত করবে। দেশের স্বাস্থ্যখাতে টিকাদান কার্যক্রমের নিরবচ্ছিন্ন অগ্রগতির জন্য তারা সময়োপযোগী পদক্ষেপ চান।

    কর্মসূচিতে হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের বিজয়নগর উপজেলা শাখার নেতৃবৃন্দের মধ্যে দীপংকর ঘোষ, শাফায়েত খান, নাইম চৌধুরী, ওমর ফারুক,মনির হুসেন, শেখ সবুজ,জাহেদা আক্তার, শিউলি আক্তার, নুসরাত জাহান, ফাতেমা আক্তার, সঞ্জয় ঘোপ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন