শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের দিন ও সময় চূড়ান্ত, সিরিজ সূচি প্রকাশ

    বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের দিন ও সময় চূড়ান্ত, সিরিজ সূচি প্রকাশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামী মাসে ফের হাইভোল্টেজ দ্বিপাক্ষিক ক্রিকেট লড়াইয়ের মঞ্চ হয়ে উঠবে বাংলাদেশের মাটি। পাকিস্তান জাতীয় ক্রিকেট দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সফর করবে ঢাকায়।

    বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বুধবার এক যৌথ বিবৃতিতে এই সিরিজ আয়োজন নিশ্চিত করেছে, যা দুই দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য নতুন রোমাঞ্চের আগাম বার্তা নিয়ে আসবে।

    পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, আগামী ১৬ জুলাই ঢাকায় পৌঁছাবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, এবং প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

    সিরিজের নির্ধারিত সময়সূচি:

    ২০ জুলাই: প্রথম টি-টোয়েন্টি, মিরপুর, সন্ধ্যা ৬টা

    ২২ জুলাই: দ্বিতীয় টি-টোয়েন্টি, মিরপুর, সন্ধ্যা ৬টা

    ২৪ জুলাই: তৃতীয় টি-টোয়েন্টি, মিরপুর, সন্ধ্যা ৬টা

    সম্প্রতি পাকিস্তান গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিল। এবার নিজেদের ঘরের মাঠে সেই পরাজয়ের প্রতিশোধ নিতে লাল-সবুজ ক্রিকেটাররা মুখিয়ে আছেন।

    এই সিরিজটি বাংলাদেশ দলের জন্য বিশ্বকাপের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হবে। অন্যদিকে, শক্তিশালী পাকিস্তান দল তাদের আন্তর্জাতিক র‍্যাঙ্কিং এবং সুনাম রক্ষা করতে মরিয়া।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন