শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সাবেক তিন সিইসি'র বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও প্রতারণার অভিযোগ

    সাবেক তিন সিইসি'র বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও প্রতারণার অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির দায়ের করা মামলায় তিন মেয়াদের সাবেক প্রধান নির্বাচন কমিশনারসহ মোট ২৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ অন্তর্ভুক্ত করেছে পুলিশ। মামলাটি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দায়ের করা হয়।

    আসামিদের মধ্যে রয়েছেন তৎকালীন প্রধান নির্বাচন কমিশনাররা, তাদের অধীন দায়িত্ব পালনকারী নির্বাচন কমিশনাররা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), নির্বাচন কমিশন সচিবালয়ের শীর্ষ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ।

    বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকার একটি আদালত শেরেবাংলা নগর থানার তদন্ত কর্মকর্তা এসআই শামসুজ্জোহা সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে দণ্ডবিধির ১২০(ক), ৪২০ ও ৪০৬ ধারা মামলায় যুক্ত করার অনুমতি দেন।

    মামলার বাদী বিএনপি নেতা সালাহ উদ্দিন খান অভিযোগ করেন, নির্বাচনে ভয়ভীতি, গুম, হত্যা ও গ্রেপ্তারের মাধ্যমে ভোটারদের বাধাগ্রস্ত করা হয়েছে। তদন্তে ব্যালট, সাক্ষ্য ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ভোট জালিয়াতির প্রমাণ উঠে আসবে বলেও দাবি করেন তিনি।

    এর আগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক সিইসি কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালকে। আদালতে তাদের রিমান্ডও মঞ্জুর হয়েছে।

    উল্লেখ্য, ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচনে বিএনপি অংশ নেয়নি, আর ২০১৮ সালের নির্বাচনে অংশ নিলেও ব্যাপক কারচুপির অভিযোগ তোলে দলটি। এসব নির্বাচনেই আওয়ামী লীগ সরকার টানা ক্ষমতায় ছিল। তিনটি নির্বাচনকেই প্রশ্নবিদ্ধ আখ্যা দিয়ে হাইকোর্টের এক রায়ে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার পথও তৈরি হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন