শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বাকেরগঞ্জ দাড়িয়াল ভূমি অফিস যেন ঘুষের হাট, টাকা ছাড়া মেলে না সেবা

    বাকেরগঞ্জ দাড়িয়াল ভূমি অফিস যেন ঘুষের হাট, টাকা ছাড়া মেলে না সেবা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৩নং দাড়িয়াল ইউনিয়নের ভূমি অফিসে টাকা ছাড়া মিলছে না সেবা। সহকারী ভূমি কর্মকর্তা না থাকার কারণে ভূমি অফিসে তসিলদারের ভূমিকায় দুই অফিস সহায়ক হেলাল উদ্দিন ও মোঃ রিয়াজ নিজেই কাজের ধরন ও জমির পরিমাণ অনুযায়ী ঘুষের হার নির্ধারণ করে থাকেন।

    সরেজমিনে গিয়ে দেখা যায়,দাড়িয়াল ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক ও পিয়ন রিয়াজ সেবাগ্রহীতার কাছ থেকে টাকার বিনিময় সেবা দিচ্ছেন টাকা না দিলে সেবাও মেলেনা বলে অভিযোগ উঠেছে অফিসের চতুর্থ শ্রেণী দুই কর্মচারীর বিরুদ্ধে।

    উত্তর কাজলাকাঠি গ্রামের সেবাগ্রহীতা আনসার আলী হাওলাদার তিনি বলেন আমি আগে দুইটি দলিল রেকর্ড করে নিয়েছি সেখানে আমার কাছে হেলাল উদ্দিন ৯০০০ টাকা চেয়েছে রিয়াজের মাধ্যমে ৬ হাজার টাকায় রেকর্ড করেছি। এখন আরও একটি দলিল রেকর্ড করতে নিয়ে এসেছি আমি হেলাল উদ্দিনেরে দিয়া রেকর্ড করাব না টাকা বেশি চায় তার সাথে একটি লোক আছে তার কাছ থেকে রেকর্ড করাবো সে টাকা কম নেয়।

    ঘুষের লেনদেনের বিষয়টি জানতে চাইলে অফিস সহায়ক হেলাল উদ্দিন ও রিয়াজ কিছুটা বিচলিত হয়ে বলেন, অফিসে তহশিলদার সাহেব নেই সহকারি তহশিলদার তাসলিমা আপা মাতৃত্বকালীন ছুটিতে রয়েছে আমরা মোটামুটি কাজ করে থাকি। 

    আরও জানা গেছে,গতকাল রাজিব নামে একটি হিন্দু লোককে দলিল রেকর্ড করতে এসেছিল তার কাছে পাঁচটি দলিলে ৮ হাজার টাকা করে ৪০ হাজার টাকা যাওয়ায় রেকর না করে সে ফেরত চলে যায়। খাজনার দাখিলের জন্য (ভূমি উন্নয়ন করের রসিদ) সরকার নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা আদায় করলেও রসিদ দেওয়া হয় সরকারি হিসাবে। এসবের মাধ্যমে প্রতি মাসে লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন এ ভূমি অফিস সহায়ক হেলাল উদ্দিন ও রিয়াজ।

    স্থানীয়রা অভিযোগ করে বলেন, হেলাল উদ্দিন কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় বদলি করে দিলেও অফিসের অসাধুচক্রের মাধ্যমে টাকা পয়সা দিয়ে ঘুরে ফিরে একই জাগায় বহাল থাকে হেলালের কাছে অসম্ভব বলতে কিছুই নেই সব কিছুই সম্ভব বলে এলাকার মানুষ অতিষ্ঠ। নাম খারিজের বেলায় সরকারি নির্ধারিত ফি ১ হাজার ১৫০ টাকা হলেও অতিরিক্ত হিসাবে আট থেকে ১০ হাজার টাকা এমনকি ব্যক্তিভেদে ১৫ হাজার টাকা পর্যন্ত নেন ওই ভূমি অফিসে নাম মাত্র ভূমি সহকারী কর্মকর্তা থাকেন অফিস সহায়ক হেলাল উদ্দিন। দাবিকৃত ঘুষের অর্থ দিতে অস্বীকার করলে নানা তালবাহানা করে জমির মালিকদের হয়রানি করেন তিনি।

    বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার তিনি বলেন,সত্যতা পেলে অবশ্যই অফিস সহায়ক হেলাল উদ্দিন ও রিয়াজ বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন