শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • যেখানে মাদক, সেখানেই ব্যবস্থা নিতে হবে: জেলা প্রশাসক

    যেখানে মাদক, সেখানেই ব্যবস্থা নিতে হবে: জেলা প্রশাসক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নীলফামারীতে দিনব্যাপী নানা কর্মসুচিতে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যোগে মানববন্ধন, র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কর্মসুচির আয়োজন করা হয়।

    আজ বৃহস্পতিবার (২৬ জুন) জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসুচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। পরে মানববন্ধন কর্মসুচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

    অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের উপ-পরিচালক আনিছুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) মোহাম্মদ মোহসিন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার আতিউর রহমান খান, বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের নায়েক সুবেদার রহমুতুল্লাহ কবির, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক জবা ও নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম বক্তব্য দেন।

    প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। সবার আগে পরিবার থেকে সচেতনতা সৃষ্টি করতে হবে। কারণ পরিবারই সকল প্রতিষ্ঠানের উৎস। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থা অত্যন্ত কঠোর। যেখানে মাদক সেখানেই ব্যবস্থা। জেলা প্রশাসনের দু’জন ম্যাজিস্টেট সবসময় প্রস্তুত থাকেন মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

    মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের উপ-পরিচালক আনিছুর রহমান খান জানান, বনার্ঢ্য এক র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কর্মসুচিতে মাদক বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড বহন করা হয় এবং রচনা ও চিত্রাংকণ প্রতিযোগীতায় বিজয়ী ১৫জন শিক্ষার্থীকে সনদপত্র, ক্রেস্ট প্রদান করা হয়। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন