শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নিশাঙ্কার সেঞ্চুরিতে কলম্বোতে গলের পুনরাবৃত্তি

    নিশাঙ্কার সেঞ্চুরিতে কলম্বোতে গলের পুনরাবৃত্তি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টেস্ট ক্রিকেটে ধারাবাহিকতা এখন যেন পাথুম নিশাঙ্কার নতুন নাম। গলে দুর্দান্ত সেঞ্চুরির পর কলম্বোতেও ব্যাট হাতে ঝলসে উঠলেন শ্রীলঙ্কান এই ওপেনার। আর শতক উদযাপন? নিজের সেই চেনা ভঙ্গিতেই করলেন—এক হাতে হেলমেট, অন্য হাতে ব্যাট, দুই বাহু ছড়িয়ে ধরে দর্শকদের দিলেন চেনা ইঙ্গিত।

    নিশাঙ্কার এই উদযাপন এখন যেন তার ট্রেডমার্ক হয়ে গেছে। গল টেস্টের পর যেন দর্শকরাও অপেক্ষা করে থাকেন, কবে আবার এমন দৃশ্য দেখা যাবে! কলম্বো টেস্টে সেই মুহূর্ত এল দ্বিতীয় ইনিংসে। স্টেডিয়ামের গ্যালারি তখন উত্তাল—গলে যেভাবে সেঞ্চুরির পর উদযাপন করেছিলেন, কলম্বোতেও ঠিক তেমনটাই করলেন নিশাঙ্কা।

    টেস্ট ফরম্যাটে ধারাবাহিকভাবে রান করে দলে নিজের জায়গা আরও মজবুত করছেন ২৬ বছর বয়সী এই ব্যাটার। শুধু রান নয়, তার উদযাপনও এখন শ্রীলঙ্কার ক্রিকেটপ্রেমীদের মনে আলাদা জায়গা করে নিয়েছে।

    গল টেস্টে ক্যারিয়ার সেরা ইনিংসের পর কলম্বোতেও পাথুম নিশাঙ্কা যেন ঠিক একই স্ক্রিপ্টে ব্যাট করছেন। ভেন্যু বদলেছে, প্রতিপক্ষও আগের মতোই, কিন্তু ফর্ম ও ফোকাস একদম অটুট। স্কয়ার কাটে নাহিদ রানার বল চার হাঁকিয়ে তিন অঙ্কে পৌঁছেই শুরু করেন সেই চেনা উদযাপন—এক হাতে হেলমেট, অন্য হাতে ব্যাট তুলে বাহু প্রসারিত করে উদযাপন, যেন নিজেই নিজের ছায়া হয়ে উঠেছেন।

    গলে ১৮৭ রানের অনবদ্য ইনিংসে ড্র বাঁচানো সেই মহাকাব্যিক লড়াইয়ের পর আজ কলম্বোতে আরও একবার প্রমাণ করলেন নিজের টেস্ট মানসিকতা। বাংলাদেশের ২৪৭ রানের জবাবে প্রথম ইনিংসে উদ্বোধনী জুটিতে লাহিরু উদারাকে সঙ্গে নিয়ে যোগ করেন ৮৮ রান। অভিষিক্ত উদারা ফিরে যান ৪০ রানে। তবে সেখান থেকে ইনিংসের হাল ধরেন দিনেশ চান্ডিমাল।

    চান্ডিমালের সঙ্গে নিশাঙ্কার ব্যাটে গড়ে ওঠে আরও একটি শতরানের পার্টনারশিপ। আগের টেস্টে এই দুই ব্যাটার গড়েছিলেন ১৫৭ রানের জুটি, এবার কলম্বোতে দ্বিতীয় উইকেট জুটিতে তুলেছেন ১২৭ রান (প্রতিবেদন লেখা পর্যন্ত)। চান্ডিমাল ৬১ রানে অপরাজিত, আর নিশাঙ্কা তুলে নিয়েছেন নিজের ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি, খেলেছেন ১৩টি চারে সাজানো ১১১ রানের নান্দনিক ইনিংস।

    বাংলাদেশের বোলারদের জন্য দিনটি রীতিমতো হতাশার। একই পিচে যেখানে বাংলাদেশের ব্যাটাররা ধুঁকেছেন, সেখানে নিশাঙ্কা-চান্ডিমাল খেলছেন নির্বিঘ্নে। ব্যাটিং দেখে মনে হচ্ছে যেন অন্য কোনও উইকেটে খেলা হচ্ছে।

    মিরাজ ও নাহিদ রানারা বল করে যাচ্ছেন, আর লঙ্কান ব্যাটাররা শাসন করে যাচ্ছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ২১৫, বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে এখনো ৩২ রানে পিছিয়ে থাকলেও, ম্যাচের নিয়ন্ত্রণ এখন স্পষ্টভাবে স্বাগতিকদের হাতেই।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন