শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বাগেরহাটে নিখোঁজের তিনদিন পর ভ্যান শ্রমিকের মরদেহ উদ্ধার

    বাগেরহাটে নিখোঁজের তিনদিন পর ভ্যান শ্রমিকের মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাগেরহাটের মোরেলগঞ্জে নিখোঁজের ৩দিন পরে জাকির খান(৫০) নামে এক ভ্যান শ্রমিকের মরদেহ খালে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। 

    গতকাল শুক্রবার বেলা ১০টার দিকে মোরেলগঞ্জ সদর বাজারের রূপালী ব্যাংকের ঘাটের কাছে বারইখালী খালে ভাসমান অবস্থায় মরদেহটি পাওয়া যায়। সে জিয়ানগর উপজেলার কলারোন গ্রামের নুর মোহাম্মদ খানের ছেলে। তার স্ত্রী ও ৩ কন্যা সন্তান রয়েছে। জাকির খানের স্ত্রী নাসিমা বেগম মরদেহ সনাক্ত করেছেন।

    নাসিমা বেগম বলেন, তার স্বামী মানষিকভাবে সুস্থ্য ছিলোনা। দীর্ঘদিন ধরে তারা মোরেলগঞ্জ কেজিস্কুল রোড়ে মোল্লাবিাড়িতে বাসা ভাড়া করে থাকতেন। জাকির খান প্রায়ই তার স্ত্রীকে তাকে মারধর করতো। বাড়ি থেকে চলে যেতো। সর্বশেষ গত বুধবার সে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। কিভাবে তার মৃত্যু হয়েছে এ বিষয়ে স্ত্রী নাসিমা বেগম কিছু বলতে পারেনননি।

    এ বিষয়ে থানার ওসি মো. মতলুবর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে খাল থেকে মরদেহটি তোলা হয়েছে। পরে তার স্ত্রী লাশের পরিচয় নিশ্চিত করেন। এখন আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন