বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রে ঢুকতে পারবেন এইচএসসি পরীক্ষার্থীরা

    সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রে ঢুকতে পারবেন এইচএসসি পরীক্ষার্থীরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলমান এইচএসসি পরীক্ষায় পরীক্ষার্থীদের যানজট ও জনদুর্ভোগ থেকে রক্ষা করতে ঢাকা শিক্ষা বোর্ড বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। এখন থেকে পরীক্ষার্থীরা সকাল ৮টা ৩০ মিনিট থেকেই পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন।

    শনিবার (২৮ জুন) ঢাকা শিক্ষা বোর্ড থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্র এলাকায় যানজট ও ভিড় কমানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সব কেন্দ্র সচিবদের নির্দেশ দেওয়া হয়েছে যেন পরীক্ষার্থীদের নির্ধারিত সময় থেকে আগেই কেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়া হয় এবং যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হয়।

    তবে পরীক্ষাকক্ষে প্রবেশ ও পরীক্ষাসংক্রান্ত অন্যান্য পূর্বনির্ধারিত নিয়মাবলি বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

    নির্দেশনাটি ঢাকা বোর্ডের আওতাধীন সব এইচএসসি কেন্দ্রের জন্য প্রযোজ্য। এ সংক্রান্ত চিঠির অনুলিপি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের সংশ্লিষ্ট শাখাসমূহে পাঠানো হয়েছে।

    প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে প্রায় ১২ লাখ ৫১ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় সেদিন অনুপস্থিত ছিলেন ১৯ হাজার ৭৫৯ জন। এ ছাড়া শৃঙ্খলাভঙ্গের দায়ে বহিষ্কার হয়েছেন ৪৩ জন শিক্ষার্থী। 

    বোর্ডের প্রকাশিত রুটিন অনুযায়ী, এইচএসসি ও সমমান পরীক্ষা চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ থেকে ২১ আগস্ট।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন