শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ‎কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী সহ দুই জনের মৃত্যু, আহত -৫

    ‎কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী সহ দুই জনের  মৃত্যু, আহত -৫
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মেজর সিনহা চত্বরের পাশে মেরিন ড্রাইভ সড়কে দূর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। এঘটনায় আরো ৫ জন আহত হয়েছেন।

    রোববার (২৯ জুন) বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মো. পাতভেজ মোশারফ (১৯) পেকুয়া উপজেলার মগনামার বাসিন্দা আবুল ফয়েজের ছেলে। পকেটে থাকা জাতীয় পরিচয় পত্র থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

    বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি মো. গিয়াস উদ্দিন। 

    স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি ও মটর সাইকেল সংঘর্ষে এ ঘটনা ঘটে। পারভেজ ঘটনাস্থলেই নিহত হন। সাথে তার  বন্ধু সাঈদী নামের একজন গুরুতর আহত হয়েছেন। সে চকরিয়ার ধোয়াখালীর বাসিন্দা।

    এঘটনায় সিএনজিতে থাকা আরো ৫ জন যাত্রী আহত হয়েছেন। ঘটনার পর নিহত এবং আহতরা বেশকিছু সময় ঘটনাস্থলে পড়েছিলো৷ পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল নিয়ে যায়। এবং আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে  চিকিৎসা দেয়া হচ্ছে। 

    স্থানীয়রা আরও জানান, বৃষ্টির সময় মেরিন ড্রাইভ একেবারে পিচ্ছিল হয়ে যায়। এসময় সাবধানে গাড়ি চালানো উচিত। না হলে বড় ধরনের বিপদ ঘটতে সময় লাগেনা। বেপরোয়া গতির কারণে প্রতিনিতই মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনা ঘটে আসছে। 

    টেকনাফ থানার ওসি মো. গিয়াস উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করে। পরে তাকে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  অন্য দিকে সকাল সাড়ে দশটার দিকে উখিয়া পালং খালী স্টেশনে রাস্তা পারাপারের সময় এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছেন। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন