বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • কটিয়াদীতে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ

    কটিয়াদীতে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের প্রণোদনার মাধ্যমে কৃষিকাজে উদ্বুদ্ধ করছে সরকার।এর লক্ষ্যে  খরিপ-২/২০২৪-২৫ অর্থবছরে  উফসী রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রনোদনার কর্মসূচীর  আওতায় কিশোরগঞ্জের কটিয়াদীতে ১ হাজার ৭শ ২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

    আজ (সোমবার ৩০ জুন) সকাল সাড়ে ১০ টায় উপজেলার কৃষি সম্পাসরণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের প্রশিক্ষণ হলরুমে বীজ ও রাসায়নিক সার বিতরণে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইদুল ইসলাম।

    বিনামূল্যে আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা আজহার মাহমুদ, কটিয়াদী ব্লকের উপ সহকারি মাইনুল ইসলামসহ বিভিন্ন ব্লকের উপ সহকারি ও কর্মচারীবৃন্দ।

    উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম ভূইয়া জানান, প্রণোদনার আওতায় কটিয়াদী  উপজেলার মোট ১ হাজার ৭ শ ২০ জন জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে পর্যায়ক্রমে ৫ কেজি উন্নত জাতের রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সার এবং ১০ কেজি এমওপি (মিউরেট অব পটাশ) সার বিনামূল্যে বিতরণ করা হবে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন