শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বরিশাল মেডিকেলের ওয়ার্ড দখলমুক্তির দাবিতে মানববন্ধন

    বরিশাল মেডিকেলের ওয়ার্ড দখলমুক্তির দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অন্যতম সরকারি হাসপাতাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ড দখলমুক্ত ও পূর্বনির্ধারিত স্থানে স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে “সচেতন বরিশালবাসী”।

    ৩০ জুন সোমবার সকাল ১১টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ব্যানার হাতে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মেডিসিন ওয়ার্ডটি অসাধু দালাল চক্রের মাধ্যমে অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে এবং রোগীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। তারা দাবি করেন, রোগী সেবার স্বার্থে দ্রুত পূর্বনির্ধারিত মেডিসিন ওয়ার্ডে কার্যক্রম ফিরিয়ে নিতে হবে।

    মানববন্ধনে বক্তারা আরও বলেন, “নির্ধারিত মেডিসিন ওয়ার্ড ধরে রাখার কোনো আইনগত বা নৈতিক ভিত্তি নেই। অথচ একটি মহল জোরপূর্বক ওয়ার্ডটি দখলে রেখে সাধারণ রোগীদের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে।

    তারা এ অবস্থা থেকে রেহাই পেতে এবং সেবা ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন