শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মোকনা ইউনিয়নে লিফলেট বিতরণ ও বৃক্ষ রোপন করেন বিএনপি নেতা লাভলু

    মোকনা ইউনিয়নে লিফলেট বিতরণ ও বৃক্ষ রোপন করেন  বিএনপি নেতা লাভলু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টাঙ্গাইলের নাগরপুর উপজেলা মোকনা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সোমবার ৩০ জুন ২০২৫ সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে  বৃক্ষ রোপন ও ৩১ দফা দাবির লিফলেট বিতরণ এবং  সাধারণ ভোটারদের  সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি,কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাবেক সহ সভাপতি টাঙ্গাইল জেলা বিএনপি,নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সিনিয়র সদস্য রবিউল আওয়াল লাভলু। 

    প্রধান অতিথির বক্তব্যে লাভলু বলেন,৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। 

    এসময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সহ সভাপতি নিয়ামত আলী সুইট,  যুগ্ম সম্পাদক ফারুক আহমেদ খান, নাগরপুর উপজেলা যুবদলের আহবায়ক ভারপ্রাপ্ত নাজমুল হক স্বাধীন, সাবেক ভিপি আরিফুল ইসলাম নবা,যুবদলের  যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন,সাবেক জি এস নুরুজ্জামান রানা, মোকনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাফফর আহমদ সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন  ছামান, মোকনা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কামরুল ইসলাম, রাজির,জাকারিয়া জাকির সহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন