শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • দুই দিনের কর্মবিরতি শেষে চট্টগ্রাম বন্দর-কাস্টমসে প্রাণচাঞ্চল্য

    দুই দিনের কর্মবিরতি শেষে চট্টগ্রাম বন্দর-কাস্টমসে প্রাণচাঞ্চল্য
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‎দুই দিনের কর্মবিরতি শেষে পুনরায় কাজে যোগ দিয়েছেন কাস্টমস ও কর বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। কর্মবিরতির কারণে সারাদেশের মতো চট্টগ্রামেও আমদানি-রপ্তানি কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়ে। চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে মারাত্মক জট সৃষ্টি হয়। সরকারের রাজস্ব আদায়েও বড় ধরনের প্রভাব পড়ে। তবে কর্মকর্তা-কর্মচারীরা কাজে যোগ দেওয়ায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে বলে সংশ্লিষ্টরা জানান।
    ‎
    ‎জানা যায়, রোববার (২৯ জুন) রাতেই সরকার একটি জরুরি নির্দেশনা জারি করে সব কাস্টমস ও কর বিভাগের কর্মকর্তাকে অবিলম্বে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেয়। নির্দেশনায় বলা হয়, তারা ‘অত্যাবশ্যক পরিষেবা’ এর অংশ, তাই কর্মবিরতি অব্যাহত রাখা সম্ভব নয়। সরকারের কঠোর অবস্থানের পর কর্মকর্তারা পুনরায় নিজ নিজ দফতরে ফিরে আসেন। এর ফলে চট্টগ্রাম বন্দরসহ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থল ও নৌবন্দরে কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।
    ‎
    ‎জানতে চাইলে চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার সাইদুল ইসলাম বলেন, 'গতকাল রাত থেকে কাজ শুরু হয়েছে। আজ সোমবার হাউসও খুলে গেছে। আমদানি-রপ্তানিসহ সব ধরনের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।’
    ‎
    ‎সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল ইসলাম বলেন, ‘কাস্টমস কর্মকর্তারা কাজে ফেরায় আমরা অনেকটাই চিন্তামুক্ত হয়েছি। বন্দরসহ চট্টগ্রামের ২১টি অফডকে কাজের গতি এসেছে। আশা করি, যে জটিলতা সৃষ্টি হয়েছিল তা দুই-তিন দিনের মধ্যে নিরসন হবে। তবে এ বিষয়টি পুরোপুরি মীমাংসা করা প্রয়োজন, যেন পুনরায় দেশের রাজস্ব আহরণকারী খাত কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়।’
    ‎
    ‎একই প্রসঙ্গে বিজিএমইএ’র পরিচালক সাকীফ আহমেদ সালাম নতুন কাগজকে বলেন, ‘গত দুই দিন কাস্টমস কার্যক্রম বন্ধ থাকায় আমাদের পোশাক খাতে বড় ধরনের প্রভাব পড়েছে। এই সময় অনেক পণ্য ডেলিভারি নেওয়া সম্ভব হয়নি, যার ফলে বন্দর এলাকায় কন্টেইনার জমে গেছে এবং অতিরিক্ত ড্যামারেজ খরচ হয়েছে। আমরা সময়মতো পণ্য রপ্তানি করতে পারিনি, তাই অনেক বিদেশি ক্রেতা এখন এয়ার শিপমেন্ট বা ডিসকাউন্ট দাবি করতে পারে, যা আমাদের জন্য আর্থিকভাবে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।’
    ‎
    ‎তিনি আরও বলেন, ‘বাস্তবতা হচ্ছে, এ ধরনের ধর্মঘট একটি জীবন্ত ব্যবসাকে ধীরে ধীরে নিঃশেষ করে দিচ্ছে। আমাদের শিল্প সময়নিষ্ঠ—এক দিনের বিলম্বও বিশাল প্রভাব ফেলছে। সরকার যেভাবে দ্রুত পদক্ষেপ নিয়ে কাস্টমস কার্যক্রম চালু করেছে এবং এটিকে ‘অত্যাবশ্যক পরিষেবা’ হিসেবে ঘোষণা করেছে, তা আমরা সাধুবাদ জানাই। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি আর না হয়, তার জন্য আগাম সমন্বয় ও প্রস্তুতি অত্যন্ত জরুরি। কারণ আমাদের পোশাক খাত দেশের রপ্তানির মূল চালিকা শক্তি। তাই কাস্টমস ও বন্দর কার্যক্রমে ধারাবাহিকতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।'
    ‎
    ‎তবে নাম প্রকাশে অনিচ্ছা জানিয়ে একাধিক কর্মকর্তা বলেন, আমরা শুধু সরকারের নির্দেশ মেনে আপাতত কর্মবিরতি প্রত্যাহার করেছি। তবে আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আলোচনা ফলপ্রসূ না হলে ভবিষ্যতে আন্দোলন আবারও শুরু হতে পারে।
    ‎
    ‎প্রসঙ্গত, এক অধ্যাদেশে সরকার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে পৃথক দুটি বিভাগ গঠনের উদ্যোগ নেয়। কর্মকর্তারা এই সিদ্ধান্তকে প্রশাসনিক কাঠামো ও কার্যকারিতার ওপর সরাসরি আঘাত বলে মনে করছেন। তাদের দাবি— এনবিআর বিলুপ্তির সিদ্ধান্ত বাতিল করতে হবে, এনবিআর চেয়ারম্যানকে পদত্যাগ করতে হবে এবং ট্যাক্স প্রশাসনে স্বচ্ছতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কার্যকর উদ্যোগ নিতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন