শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বিজয়নগর উপজেলায় ফল মেলা ২০২৫

    ফলের সমারোহ, হরেক রকম ফল দিয়ে আপ্যায়ন

    ফলের সমারোহ, হরেক রকম ফল দিয়ে আপ্যায়ন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিজয়নগর উপজেলা কৃষি অফিসের প্রাঙ্গণে ২৮ থেকে ৩০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত তিন দিনব্যাপী ফল মেলার আয়োজন করা হয়েছে। ফল মেলার শেষ দিন সোমবার বিকাল ৪ টায় উপস্থিত অতিথিদের মাঝে দেশীয় বিভিন্ন ফল দিয়ে আপ্যায়নের মাধ্যমে ফল মেলা সমাপ্ত করা হয়। 

    কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে এই মেলার মূল উদ্দেশ্য হলো দেশীয় ফলের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি করে জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় অবদান রাখা। মেলার স্লোগান হলো "দেশী ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই"।

    ফল মেলা উদ্বোধনী ও সমাপনী অধিবেশনে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জিয়াউল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা। 

    এসময় আরো উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার তিলোত্তমা রায় তমা, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি এস এম কামরুল হাসান শান্ত, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মিলন মৃধা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নূরে আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা আ: অদুদ মিয়া, মোঃ জহিরুল ইসলাম, আশরাফুল আলম, জনাব নজরুল ইসলাম, তানজিদা ইসলাম, লিমা খন্দকার সহ অন্যান্য উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক ও দর্শনার্থীবৃন্দ। 

    মেলায় বিভিন্ন ধরনের দেশীয় ফল প্রদর্শন করা হয়। যা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। প্রদর্শনীতে প্রচলিত ফল আম, কাঁঠাল, আনারস, কলা, পেঁপে, জাম, জামরুল, লটকন, মাল্টা, ড্রাগন, রামবুটান এর পাশাপাশি আরও অনেক অপ্রচলিত ফল বিলম্বি, তেরফল, কাঠলিচু, ডেওয়া, টেংফলসহ প্রায় ৮০-৯০ জাতের ফলের সমাহার দেখা গেছে। তথ্য ডেস্কে ফলের গুণাগুণ এবং উপকারিতা সম্পর্কে তথ্য প্রদান করা হয়, যা ফল চাষী ও সাধারণ মানুষের মধ্যে দেশীয় ফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন