বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • নরসিংদীতে হামলার করতে এসে পাল্টা হামলায় নিহত রিজভী

    নরসিংদীতে হামলার করতে এসে পাল্টা হামলায় নিহত রিজভী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীতে রিজভী (৩৬) নামে এক ইন্টারনেট ও ডিস ব্যবসায়ীকে কুপিয়ে এবং গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ জুন) দিবাগত রাত পৌনে ১১টার দিকে পৌর শহরের পূর্ব ব্রাহ্মন্দী মহল্লায় এ ঘটনা ঘটে।

    নিহত রিজভী নরসিংদী পৌর এলাকার বীরপুর মহল্লার জয়নাল আবেদীনের ছেলে। তিনি রায়পুরা উপজেলার হাসনাবাদ এলাকায় ইন্টারনেট ও ডিস সংযোগের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে শহরের ব্রাহ্মন্দী মোড় সংলগ্ন একটি গলির বাড়ির সামনে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে রিজভীকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে হত্যা করে পালিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, রায়পুরার হাসনাবাদ এলাকার চিহ্নিত সন্ত্রাসী তৈয়ব ও তার পরিবারের ওপর পরিকল্পিত হামলার উদ্দেশ্যে রিজভী ও তার সহযোগীরা ব্রাহ্মন্দী এলাকায় আসে। এ সময় পাল্টা হামলার শিকার হয়ে ঘটনাস্থলেই নিহত হয় রিজভী। ঘটনাস্থল থেকে বেশ কিছু ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

    ওসি আরও জানান, নিহত রিজভীর বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, অস্ত্র ও মাদকসহ অন্তত আটটি মামলা রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন