শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ৩১ দফা বাস্তবায়ন হলে কোন বৈষম্য থাকবে না : মোস্তাফিজুর রহমান

    ৩১ দফা বাস্তবায়ন হলে কোন বৈষম্য থাকবে না : মোস্তাফিজুর রহমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বলেছেন, রাষ্ট্র মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে কোন বৈষম্য থাকবে না। রাষ্ট্রের সংস্কারের পাশপাশি জনগণের ভাগ্যের পরিবর্তন হবে।

    আজ মঙ্গলবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি লুসাই পার্কে আনোয়ারা-কর্ণফুলীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। 

    তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে, দেশের সকল ক্ষমতার উৎস হচ্ছে এ দেশের সাধারণ মানুষ। তারাই ঠিক করবে বাংলাদেশ কোন পথে চলবে। আওয়ামী লীগ গত ১৭ বছর ধরে মানুষের ওপরে যে কর্তৃত্ব চাপিয়ে দিয়েছে, বিএনপি তা বিশ্বাস করে না। আমরা জনগণের মতামত নিয়েই একটি মানবিক ও ন্যায়ের সমাজ গড়তে চাই।

    তিনি বলেন, যারা গত ১৭ বছরে আওয়ামী লীগের সাথে আঁতাত করে সুবিধা নিয়েছে, ব্যবসা করেছে, তারা আর বিএনপির ছায়ায় থাকতে পারবে না। সদস্য নবায়ন ফরমে আদায়কারীর স্বাক্ষর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো অনুপ্রবেশকারীর নাম থাকলে তার দায় সংশ্লিষ্ট আদায়কারীকেই নিতে হবে।

    তিনি আরও বলেন, আনোয়ারা-কর্ণফুলীকে নিয়ে আমার স্বপ্ন রয়েছে। বিশেষ করে আনোয়ারা উপকূলীয় অঞ্চলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, পারকি সমুদ্র সৈকতকে  আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা। এ অঞ্চলের শিল্প প্রতিষ্ঠান থাকলেও এখনো বেশিরভাগ শিক্ষিত তরুণ বেকার, এই বেকার সমস্যা দূরীকরণে পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি সাগর উপকূল ঘিরে মাদকের যে কারবার , তার বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স থাকবে। 

    মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক যুগ্গ সম্পাদক নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিন জেলা যুবদলের যুগ্ন সম্পাদক মুহাম্মদ আলম খান, চট্টগ্রাম দক্ষিন জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান সাজ্জাদ, জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য মোঃ সেলিম, আনোয়ারা উপজেলা যুবদলের সদস্য জিয়াউর রহমান,  বিএনপি নেতা জসিম উদ্দিন, আনোয়ারা উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবদুল গফুর, যুবদল নেতা আলমগীর খান, শাহ্ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সাঈদুল ইসলাম প্রমুখ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন