বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • বাড়ির ছাদে গুলিতে শিশু রিয়া গোপের মৃত্যুর ১১ মাস পর মামলা

    বাড়ির ছাদে গুলিতে শিশু রিয়া গোপের মৃত্যুর ১১ মাস পর মামলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত ৬ বছর বয়সী রিয়া গোপের মৃত্যুর ১১ মাস পর অবশেষে একটি মামলা দায়ের করেছে পুলিশ।

    বুধবার (১ জুলাই) রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন থানার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান।

    মামলার বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমদ বলেন, মামলায় ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলাটি ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে করার কথা ছিল, দীর্ঘ সময়েও তা না হওয়ায় পুলিশ মামলা করেছে।

    গত বছরের ১৯ জুলাই বিকেলে বঙ্গবন্ধু সড়কের পাশে নয়ামাটি এলাকায় চারতলা বাসার ছাদে খেলছিল শিশু রিয়া গোপ৷ বাইরে গোলাগুলির কারণে পরিস্থিতি খারাপ দেখে কন্যাকে ছাদ থেকে নামাতে যান বাবা দীপক কুমার গোপ৷ কিন্তু কোলে নিতেই একটি গুলি এসে লাগে রিয়ার মাথায়৷ পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই শিশু৷

    এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো মামলা না হওয়ায় পুলিশ মামলা করেছে বলে জানিয়েছেন ওসি নাসির৷ তবে আসামির তালিকায় কারও নাম নেই৷


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন